চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের বেতন-বোনাস ১৯ জুলাইয়ের মধ্যে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে পোশাকসহ সব ধরনের কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

একই সঙ্গে কারখানা পর্যায়ে মালিক-শ্রমিক সমন্বয় করে ঈদের ছুটি নির্ধারণ এবং সরকারি ছুটির সঙ্গে বদলি ছুটি পাওনা থাকলে সেটিও আলোচনার ভিত্তিতে সমন্বয় করতে বলেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে আরএমজি (তৈরি পোশাক) বিষয়ক মালিক-শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে মালিক প্রতিনিধিগণ জানিয়েছেন প্রায় শতভাগ কারখানা তাদের শ্রমিকদের গত জুন মাসের বেতন পরিশোধ করেছে। আর ১৯ জুলাইয়ের মধ্যে বোনাসসহ চলতি মাসের বেতন বোনাস ও সব পাওনাসহ পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আমি আরএমজিসহ সব খাতের শিল্প মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বলব-সর্বসম্মত এই সিদ্ধান্ত মেনে আপনারা শ্রমিকদের পাওনা যথাসময়ের মধ্যে পরিশোধ করবেন।

প্রতিমন্ত্রী জানান, শ্রমিকের ঈদের ছুটি নির্ধারণ হবে কারখানা পর্যায়ে মালিক-শ্রমিক সমন্বয় করে। এক্ষেত্রে সরকারি ছুটির সঙ্গে কারো বদলি ছুটি পাওনা থাকলে সেটিও আলোচনার ভিত্তিতে সমন্বয় করতে হবে।

Reneta

এছাড়া ফ্রন্ট লাইনার হওয়ায় অগ্রাধিকারভিত্তিতে ৩৫ বছরের কম বয়সী শ্রমিকদের করোনারোধী টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মুন্নুজান সুফিয়ান জানান, ঈদে মানুষের যাতায়াত, কোরবানির পশু কেনাবেচা নির্বিঘ্ন করতেই আগামী ১৫ তারিখ থেকে ২২ তারিখ পযর্ন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে এই সময়ে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে তিনি শ্রমিকদের চলাচল না করারও পরামর্শ দিয়েছেন।

বৈঠকে সংসদ সদস্য শাহজাহান খান, শ্রম সচিব কে এম আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহসভাপতি মো. নাছির উদ্দিন, বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, নাজমা আক্তার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈরি পোশাকপোশাক কারখানাবেতন-বোনাসশ্রম প্রতিমন্ত্রীশ্রম মন্ত্রণালয়শ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT