চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করছেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বকেয়া বেতনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে বিক্ষোভ করেছেন ‘সাকিব আল হাসান’ অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা। তাদের অভিযোগ, চার মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। শ্রমিকদের সেই পাওনা বুঝিয়ে দিতে উদ্যোগী হয়েছেন সাকিব। প্রতিষ্ঠানটির একজন অংশীদার হলেও যুক্তরাষ্ট্রে থাকা এ ক্রিকেটার ও ব্যবসায়ী ব্যক্তিগত উৎস থেকেই পরিশোধ করবেন বকেয়া বেতন। কথাটি বুধবার সকালে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন তিনি।

অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা বিশাল এক পোস্টে সাকিব শুধু নিজের পক্ষেই সাফাই গেয়েছেন। সাংবাদিক-শ্রমিকদেরও দোষারোপ করে গেছেন সমানতালে, ‘দেরিতে সাড়া দেয়ার কারণে ক্ষমা চাচ্ছি। আমি সমস্ত তথ্য আর ভাবনাগুলোকে একটু গুছিয়ে নিতে চাচ্ছিলাম। যেন আপনাদের সবার কাছে সত্যটা তুলে ধরতে পারি। যদিও আমার নামটা অ্যাগ্রো ফার্মের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, কিন্তু ব্যস্ত সূচির কারণে এটিও আমার অন্যান্য কোম্পানির মতোই অংশীদাররা পরিচালনা করেন।’

‘‘আমি এগুলোর নিয়মিত খোঁজ রাখার বা ঘুরে দেখার সুযোগ খুব কমই পাই। আপনারা জানেন যে বছরের বড় একটা সময় আমি দেশের বাইরে থাকি। আমাদের দ্বিতীয় সন্তান আসছে এবং এই পুরো সময়টায় আমি অ্যাগ্রো ফার্মের ব্যবসার ব্যাপারে কিছুই জানতাম না। মিডিয়ার মাধ্যমে শ্রমিকদের বিষয়টা আমি জেনেছি। আমার ব্যবসায়িক অংশীদাররা আমাকে জানায়নি যে, শেষ কয়েকমাসে আসলে কী হয়েছে?

কিন্তু তারা কিছু শ্রমিককে ৩০ এপ্রিলের মধ্যে বেতন দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও সব শ্রমিকের কাজ জানুয়ারিতেই শেষ হয়ে গেছে। তবু ৩০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করার প্রতিশ্রুতি দেয়ার পরেও শ্রমিকরা রাস্তায় নেমে এলো, বিক্ষোভ করল। সম্ভবত নিচু মানসিকতার কিছু মানুষের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য।

যাই হোক, বিষয়টা জানার সঙ্গে সঙ্গে এর গুরুত্ব অনুধাবন করে পুরো বিষয়টা সমাধানের উদ্যোগ নিয়েছি। তাদের বেতন আমার নিজের আয় থেকে পরিশোধ করে দেব। কোনো কোম্পানি প্রদত্ত অর্থ বা আমার অংশীদারদের থেকে নিয়ে নয়। আসলে আমি মনে করি এটা কোম্পানির অভ্যন্তরীণ একটা বিষয় যা অভ্যন্তরীণ থাকাই উচিত ছিল।

আমি খুবই মর্মাহত হয়েছি তাদেরকে মাস শেষ পর্যন্ত অপেক্ষা করতে না দেখে। যেহেতু তারা নিজেরাই এই বিষয়ে রাজি হয়েছিল। আরও অনেকের মতোই আমিও অসহায় মানুষের জন্য অর্থ সংগ্রহ করছি, তাই অবাক হচ্ছি যে, মানুষ এটা কীভাবে ভাবল এত বিপুল সংখ্যক শ্রমিককে আমি বঞ্চিত করব, যাদেরকে গত ৩ বছর ধরে নিয়মিত বেতন দিয়ে আসা হচ্ছে।

Reneta

দুর্ভাগ্যজনকভাবে আমি বুঝতে পারছি যে, এটা মিডিয়ার কোনো একটা অংশের কাজ যারা ব্যাপারটা খুব ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখেনি। ভালো হতো যদি তারা সত্যটা খুঁজে দেখত, চটকদার হেডলাইন বানানোর দিকে মনোযোগ না দিয়ে। যেটার কিছু অংশ মিথ্যা এবং পুরোপুরি ভিত্তিহীন।

আমি মনে করি, মিডিয়ার একটা শক্তিশালী ভূমিকা আছে সত্য যাচাই করার এবং সঠিক তথ্যের উপর প্রতিবেদন তৈরি করার। তা না হলে হয়তো তারা আরও অনেককেই আমার মতো আঘাত করবে কোনো কারণ ছাড়া। তারা পুরো বিষয়টায় ভালোভাবে নজর দিয়ে বাকি অংশীদারদের নামেও দায় আনতে পারত শুধুমাত্র আমার নামটা তুলে ধরার বদলে। আমি আশা করি, মিডিয়া এবং সাংবাদিকরা প্রতিবেদন করার বেলায় আরও যত্নবান হবেন।

জাতি হিসেবে আমি মনে করি, আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মনোযোগ দেয়ার এবং আমাদের উচিত মিথ্যা, ভিত্তিহীন তথ্যের ব্যাপারে সতর্ক থাকা এবং কঠোর হওয়া। আমার মনে হয় আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের এখন নজর দেয়া উচিত।

সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বকেয়াবেতনলিড স্পোর্টসশ্রমিকসাকিবহ্যাচারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেটফ্লিক্সের ব্যবসা রমরমা, সাবস্ক্রাইবার বেড়েছে দ্বিগুণ

পরবর্তী

বান্দরবানে আরও ৩ করোনা রোগী শনাক্ত

পরবর্তী

বান্দরবানে আরও ৩ করোনা রোগী শনাক্ত

রাঙ্গামাটির বদলে বিদেশ ফেরত ২শ’ জনকে চট্টগ্রামে রাখার সিদ্ধান্ত

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT