চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোলাকিয়ায় হামলায় আটক জঙ্গি সোহান প্রায় আড়াই বছর নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক জঙ্গি আবু মোকাদ্দেল ওরফে শরিফুল ইসলাম ওরফে সোহান প্রায় আড়াই বছর ধরে নিখোঁজ ছিলেন ।

তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে দক্ষিণ দেবীপুর গ্রামে। সোহানের আটক হওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর হতে রাত থেকে পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেছে।

এ ঘটনায় জঙ্গি শরিফুল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল এর চাচাতো ভাই এনামুল হক (২৫)কে জিজ্ঞাসাবাদেও জন্য আটক করেছে র‌্যাব।

Banglabid

বৃহস্পতিবার সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠের এক কিলোমিটার দূরে পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ময়মনসিংহ থেকে তাকে আটক করে র‌্যাব।

বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর লেফটেন্যান্ট কর্নেল শরীফ বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, ঘোড়াঘাটের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ দেবীপুওে সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বাড়ির মূল ফটকে তালা ঝুলছে। স্থানীয়রা জানান, বাড়িতে থাকতেন সোহানের মা ও দুই বোন। কিন্তু তারা কেউ বাড়িতে নেই।

Reneta

তার প্রতিবেশীরা জানান, সোহানের ধরা পড়ার খবর লোকমুখে শুনে তারা রাতেই বাড়িতে তালা দিয়ে অন্য কোথাও চলে গেছেন। তবে কোথায় গেছেন বলতে পারে না কেউ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহানের বাবার নাম আব্দুল হাই প্রধান। পেশায় তিনি রেডিও-টিভি’র ইলেক্ট্রট্রিক মিস্ত্রি। জামায়াতের রাজনীতির সঙ্গে আব্দুল হাই প্রধানের সংশ্লিষ্টতা রয়েছে।

গত দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ে বিভিন্ন হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় গ্রেফতার এড়াতে বাড়িতে থাকেন না তিনিও। তবে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে যানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঈদের দিন বাড়িতে সোহানের মা ও দুই বোন ছিলেন। কিন্তু, সন্ধ্যায় শোলাকিয়ার হামলার ঘটনায় সোহানের সম্পৃক্ততার কথা জানাজানি হওয়ায় রাতেই তারা বাড়ি ছাড়েন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, সোহানের মূল বাড়ি ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামে।

গত ৫ বছর ধরে তারা বসবাস করছেন রানীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী দক্ষিণ দেবপুর গ্রামে। দাখিল পাশ করার পর থেকেই বাড়ি ছেড়ে নিরুদ্দেশ রয়েছেন সোহান। তিনি বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসায় পড়তেন। গত আড়াই বছর ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে, বৃহস্পতিবার রাতে র‌্যাব সোহানের এলাকায় গিয়ে তার বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করে। এ সময় ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে সোহানের চাচাতো ভাই এনামুল হককে আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল মাহমুদ রাজু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। তাকে আটক করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শোলাকিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও মাঠে ফিরবে ঈদ প্রীতি ফুটবল

পরবর্তী

রায়পুর জিনের মসজিদের অজানা সব তথ্য

পরবর্তী

রায়পুর জিনের মসজিদের অজানা সব তথ্য

ড্রোন দিয়ে মারা হলো ঘরে থাকা হামলাকারীকে

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT