চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসে ‘বঙ্গবন্ধু’কে নিয়ে লুমিনের গানের ভিডিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ন ১৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে গানের ভিডিও। আর গানটি গেয়েছেন জনপ্রিয় ব্যান্ডদল ‘ফিডব্যাক’-এর ভোকাল লুমিন।

মহান এই নেতার মৃত্যবার্ষিকীকে সামনে রেখে ১৪ আগস্ট প্রকাশ হবে ভিডিওটি।

মেহেরপুর জেলার মুজিবনগর এবং রাজধানী ধানমন্ডির ৩২ নম্বর-এ অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে চিত্রায়িত হয়েছে এই গানটি। যার শিরোনাম ‘বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুর লড়াকু ও সংগ্রামী জীবন, মৃত্যু এসব দিয়ে গানটি লিখেছেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। সুর করেছেন সাজেদ ফাতেমী।

সংগীত আয়োজন করেছেন জে আর সুমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈয়দ তানভীর আহমেদ। যিনি এর আগে ‘বীরাঙ্গনা’ ও ‘পচিশে মার্চ’ নামে দুই গানের ভিডিও নির্মাণ করে প্রসংসা পেয়েছিলেন।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী লুমিন বলেন, ‘এই গানের কথা ও সুর দুটোই আমার ভীষণ মনে ধরেছে। গানটি লিখেছেন একজন পুলিশ কর্মকর্তা। তার লেখনীতে পিতা হারানোর যে কষ্ট উঠে এসেছে তা আমার হৃদয় নাড়া দিয়েছে।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু’র মতো একজন নেতাকে নিয়ে গাইতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুকে অনুভব করবে এবং মানচিত্রের গভীরে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলা হয়েছে।

Reneta

গানটির গীতিকার দেওয়ান লালন আহমেদ বলেন, ‘বুকের মাঝে ধারণ করি দেশপ্রেম, ধারণ করি মহান মুক্তিযুদ্ধ, ধারণ করি মহান নেতা বঙ্গবন্ধুকে। সেই প্রত্যয় বুকে নিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধুর স্মরণে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ গান।’

সমাজের প্রত্যেক শ্রেণি পেশার মানুষের চেতনায় বঙ্গবন্ধু ও তাদের উপলব্ধিকে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এ গানের ভিডিওতে মেহেরপুরের মুজিবনগরে একসাথে হাজারো মানুষ মানচিত্রে সামিল হয়েছে এবং বঙ্গবন্ধুকে স্মরণ করেছে বাতি জ্বালিয়েছেন।

‘বঙ্গবন্ধু’কে গানটি পার্পল ভিশনের ব্যানারে নির্মিত। গানটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিডব্যাকবঙ্গবন্ধুলুমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে কেন বললেন, ‘বিশেষ রাত’

এপ্রিল ১৬, ২০২৬

‘আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের তদন্ত করছে সরকার’

এপ্রিল ১৬, ২০২৬

রগ্ন ব্যাংক সারাতে তহবিল দেবে আইএফসি, শেয়ার বাজারে আগ্রহী জেপি মরগ্যান

এপ্রিল ১৬, ২০২৬

সুনামগঞ্জে হাজারো কৃষকের চেষ্টায় রক্ষা পেলো ৯ হাজার হেক্টর জমির ধান

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT