বিনিয়োগকারীদের সচেতন করে শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রাখতে চান ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সদস্যরা। আড়াইশ সদস্যের নতুন সংগঠন ব্রোকারস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এই দাবি করেছে আহ্বায়ক কমিটি।
শেয়ারবাজারে নতুন আইপিও আসার আগে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ব্রোকারদের মতামত নেয়া হলে দুর্বল মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তি কমবে বলে মনে করছেন তারা। তবে শেষ বিচারে যার যার বিনিয়োগের সুরক্ষা তারই করা উচিত বলে মন্তব্য ব্রোকারেজ হাউজ মালিকদের।







