ফুটবল

শেষ ষোলোয় জুভেন্টাসকে পেল রিয়াল, সিটির প্রতিপক্ষ আল-হিলাল

দুই ফুটবল খেলোয়াড় মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ফুটবল খেলোয়াড় মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, বৃষ্টির মধ্যে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্লাব বিশ্বকাপে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে ‘এইচ’ গ্রুপে রেডবুল সলজবুর্গকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা জার্মান ক্লাবটিকে হারিয়েছে ৩-০ গোলে। জয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে। সেখানে রিয়ালের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

গ্রুপটি থেকে পরবর্তী রাউন্ডে গেছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা হারিয়েছে মেক্সিকান ক্লাব পাচুকাকে। এক জয় ও দুই ড্র’তে ৫ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে তারা। আল-হিলালের জয়ে ও রিয়ালের কাছে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সলজবুর্গের।

অপর ম্যাচে গ্রুপ ‘জি’তে জুভেন্টাসকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতালিয়ান ক্লাবটিকে তারা হারিয়েছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে। গ্রুপসেরা হয়েছে ইংলিশ জায়ান্টরা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে সৌদি আসবের ক্লাব আল-হিলাল।

জুভেন্টাস ও ম্যানসিটির খেলায় ৯ মিনিটে গোল করেন সিটির জেরেমি ডকু। দুই মিনিট পর জুভেন্টাসের সমতা। এরপর ২৬, ৫২ মিনিটে আর্লিং হালান্ড, ৬৯ মিনিটে ফিল ফোডেন ও ৭৫ মিনিটে স্যাভিনহো গোল করেন। বিপরীতে দুশান ভ্লাহোভিচ ৮৪ মিনিটের গোলের পর ৫-২তে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

রিয়াল মাদ্রিদকে রেডবুল সলজবুর্গের বিপক্ষে গোল পেতে অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। এ সময় ভিনিসিয়াস জুনিয়র গোল করেন। ৮ মিনিট পর গোল করেন ফেদেরিকো ভালভার্দে এবং ৮৪ মিনিটে শেষ গোলটি আসে গঞ্জালো গার্সিয়ার থেকে।

অপর ম্যাচগুলোতে ২-০ গোলে জিতেছে আল-হিলাল। তারা হারিয়েছে পাচুকাকে। সৌদি আরবের আল-আইন ২-১ গোলে হারিয়েছে ওয়াইদ এসিকে।

বিষয়:জুভেন্টাস ভিনিসিয়াস ম্যানসিটি রিয়াল সালজবুর্গ হালান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…