চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে মাইক্রোসফটের প্রস্তাব ফেরাল টিকটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক কেনার জন্য মাইক্রোসফট যে প্রস্তাব দিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। মাইক্রোসফটের পরিবর্তে ওরাকল করপোরেশনকে বেছে নিয়েছে কোম্পানিটি।

রোববার মাইক্রোসফট জানায়, টিকটকের মার্কিন অংশ কেনার জন্য তারা যে প্রস্তাব দিয়েছিল, তা ফিরিয়ে দিয়েছে বাইটড্যান্স।

বিবিসি বলছে, টিকটকের মালিকানাধীন চীনা কোম্পানি বাইটড্যান্সের কাছে মাইক্রোসফটের প্রস্তাব সঙ্গত না হওয়ায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য  বলেন, অন্যথায় ব্যবসা বন্ধের হুমকি দেন। সে জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাম্প।

তিনি ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটক কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য বলেন।

মূলত ট্রাম্পের দাবি করে, টিকটকসহ চীনা অ্যাপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য হুমকিস্বরূপ। তারা দেশ থেকে চীনে তথ্য পাচার করছে।

Reneta

এরপর টিকটক ক্রয় করার প্রস্তাব দেয় মাইক্রোসফট ও ওরাকাল করপোরেশন।

সোমবার ওয়ালস্ট্রিট জার্নাল ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, টিকটক কেনার এই প্রতিযোগিতায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাইটড্যান্স।

এখন ওরাকলের কাছে মার্কিন ব্যবসা বিক্রির জন্য যুক্তরাষ্ট্র ও চীন সরকারের অনুমোদনের প্রয়োজন হবে টিকটকের।

বিবিসি বলছে, টিকটকের মার্কিন অংশের মূল্য হতে পারে দুই হাজার থেকে তিন হাজার কোটি ডলার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিকটকবাইটড্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT