চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেষ দিন পর্যন্ত মুক্তিযোদ্ধাই ছিলেন শিরিন বানু’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী শিরিন বানু মিতিল মারা গেছেন। বুধবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শুক্রবার সকাল ১০টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুমিল্লায়। সেখানে বাদ আছর নামাজে জানাজার পর তাকে কাটাবিলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পাবনা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শিরিন বানু মিতিল সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। ছেলের ছদ্মবেশেও যুদ্ধ করেছেন তিনি।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মহিলা পরিষদসহ নানা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন শিরিন বানু মিতিল।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও নারী নেত্রী আয়শা খানম গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি আমাদের খুব কাছের মানুষ ছিলেন। তরুণ বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। তরুণদের তিনি সাহস যুগিয়েছেন। ব্যক্তিগত জীবনেও নানা প্রতিকূলতা পার করেছেন এ নারী নেত্রী।

Reneta

‘তার অকাল মৃত্যু বর্তমান সময়ের জন্য এক বড় ধাক্কা। তাকে এই সময়ে বড় দরকার ছিল,’ বলে মন্তব্য করেন আয়শা খানম।

শহীদজায়া ও শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, শিরিন মিতিল ছিলেন একজন সক্রিয় নারী নেত্রী। সমাজের যেকোন অসংগতি নিয়ে আন্দোলন করতেন। তার মৃত্যুতে আমি গভীর শোকাহত ও মর্মাহত।

‘এই তো গত শুক্রবারও আমার বাসায় এসেছিলেন। তার সঙ্গে শেষ কথায় তিনি বলেছিলেন, আমার তাড়া আছে, চলে যাচ্ছি,’ জানিয়ে শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, চিরদিনের জন্যই চলে গেলেন তিনি।

মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন
বলেছেন, তার সঙ্গে শেষ দেখা হয়েছিল গতবছর। বর্ষবরণে নারী নিপীড়ন প্রতিবাদী
সভার অন্যতম আহ্বায়ক ছিলেন। তাকে স্যালুট। শেষ দিন পর্যন্ত ওনি
মুক্তিযোদ্ধাই ছিলেন।

১৯৫১ সালের ২ সেপ্টেম্বর পাবনা জেলায় মহিয়সী এই নারীর জন্ম। বাবা খোন্দকার শাহজাহান মোহাম্মদ ও মা সেলিনা বানু। বাবা-মা দুজনই বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের এমপিও হন সেলিনা বানু।

শিরিন বানু মিতিলের বৃহত্তর পরিবারের প্রায় সকলেই প্রগতিশীল নানা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার পরিবারের অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিরিন বানু মিতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান: দুই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা

মে ১০, ২০২৬

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT