চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরিন বানুর মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা

তামান্না তৃষাতামান্না তৃষা
১:০৪ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে গার্ড অব অনার দেয়া হয়। বিকেলে কুমিল্লার কাটাবিলে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শিরিন বানু মিতিলকে দাফন করা হবে। 

একাত্তরে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল বুধবার রাত সাড়ে ১১টায় ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। দেশের জন্য নিবেদিত মানুষটির মৃত্যুতে সর্বস্তরে শোক নেমে আসে। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, শিল্পী এবং সর্বস্তরের মানুষ। 

সেখানেই এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়। ’৬৯ এর গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন শিরিন বানু মিতিল। মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলা ছাত্র ইউনিয়নের সভানেত্রী থাকার সময়ই ছেলেদের পোশাকে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।

শোক জানাতে এসে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, তিনি যে অবস্থানে নিজেকে রেখেছিলেন সেই জায়গাটা অন্য কারো দ্বারা পূরণ করা সম্ভব না। তবে সরকারিভাবে তাকে কোনো সনদ দেওয়া হয়নি, জাতির জন্য এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু থাকতে পারে না বলেই মনে করেন তারা। 

প্রগতিশীল সামাজিক আন্দোলনে মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় ছিলেন শিরিন বানু মিতিল। পরিবারিক জীবনেও আদর্শ ছিলেন তিনি। 

তার ছেলে তাহসিনুর বলেন, বাংলাদেশকে প্রতিফলিত করে ও প্রগতিশীলতাকে প্রতিফলিত করে এমন কিছুর পক্ষে সবসময় ছিলেন মা এবং সেভাবেই তিনি আমাদের বড় করে তুলেছেন।

Reneta

কুমিল্লায় আরেকটি গার্ড অব অনার এবং জানাযা শেষে বাদ আসর সেখানেই চিরনিদ্রায় শয়ান একাত্তরের এ বীর যোদ্ধার। 

পাবনা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শিরিন বানু মিতিল সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। ছেলের ছদ্মবেশেও যুদ্ধ করেছেন তিনি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মহিলা পরিষদসহ নানা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন শিরিন বানু মিতিল।

১৯৫১ সালের ২ সেপ্টেম্বর পাবনা জেলায় মহিয়সী এই নারীর জন্ম। বাবা খোন্দকার শাহজাহান মোহাম্মদ ও মা সেলিনা বানু। বাবা-মা দুজনই বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের এমপিও হন সেলিনা বানু।

শিরিন বানু মিতিলের বৃহত্তর পরিবারের প্রায় সকলেই প্রগতিশীল নানা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার পরিবারের অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিরিন বানু মিতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT