ইউরো নেশন্স ফুটবলের চতুর্থ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে আইসল্যান্ড।
৫৬ বছরের ইতিহাসে বিশ্বকাপ ও ইউরো আসরে অজেয় ফরাসীরা প্রতিপক্ষের বিপক্ষে পরিসংখ্যানেও থাকছে এগিয়ে। শেষ ১১ বারের দেখায় কখনো জয় পায়নি দ্বীপদেশটি।
তবে এবারের হিসেবটা ভিন্নও হতে পারে। নক আউট পর্বে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটের টিকেট পাওয়া আইসল্যান্ড সেমিফাইনালের জন্য চাপে রাখবে ফ্রান্সকে।
সেন্ট ডেনিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়।







