চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওয়ানডেও জিতল বাংলাদেশ ইমার্জিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের শেষ ওয়ানডেতে লড়াই জমালেও বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে পেরে ওঠেনি আয়ারল্যান্ড উলভস। শের-ই-বাংলা স্টেডিয়ামে পঞ্চম ম্যাচে সাইফ হাসানের দল জিতেছে ৫ রানে।

৪-০তে ওয়ানডে সিরিজ শেষ করল বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি কোভিড জটিলতায় পরিত্যক্ত হয়েছিল। মঙ্গলবার একমাত্র টি-টুয়েন্টি খেলে সফর শেষ করবে আইরিশরা।

রোববার মিরপুরে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ২৬১ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা ২৫৫ পর্যন্ত যেতে পারে। ওপেনার স্টেফিন ডোহনি সর্বোচ্চ ৮১ রান করেন।

ইমার্জিং অধিনায়ক সাইফ হাসান ১০ ওভারে ৩১ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও তানভির ইসলাম। শামীম পাটোয়ারি ও রেজাউর রেজা নেন একটি করে উইকেট।

ওয়ানডে সিরিজে তিনঅঙ্ক ছুঁতে পারছিলেন না কোনো ব্যাটসম্যান। শেষ ম্যাচে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ধরা দেয় সেঞ্চুরি। ডানহাতি ব্যাটসম্যানের ১২৩ রানের ইনিংসে হেসেছে হোম অব ক্রিকেট।

জয়ের সেঞ্চুরির পরও বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ খুব বেশি বড় হয়নি। ৪৮.৪ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জয় ১৩৫ বল খেলে ৯টি চার ও ৩ ছয়ে সাজান দুর্দান্ত ইনিংসটি।

Reneta

আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডিলনে, রুহান প্রিটোরিয়াস আর হ্যারি টেক্টর। বাকি একটি উইকেট পিটার চেজের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ড উলভসজয়বাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT