জনপদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ শেরপুরে ডাক্তারি বিভাগে রোগীরা অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেরপুরে ঝিনাইগাতীতে ইজিবাইক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। অাহত হয়েছে অারও ৬ জন।

শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,ঝিনাইগাতী উপজেলার ঘাঘড়া কবিরাজপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে হাজী সাহেব আলী ও ঘাঘড়া পটলপুর গ্রামের ফিরোজ মিয়া।

আহত ৬ জনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, ব্যাটারিচালিত একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শেরপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে তেতুলতলা বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

বিষয়:শেরপুর সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…