চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে বন্যহাতির তাণ্ডব, তিনজন নিহত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:০৯ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

শেরপুরের সীমান্ত জনপদে বন্যহাতির আক্রমণে এক গৃহবধূসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন, ওই গ্রামের ছুরত আলীর স্ত্রী আয়তন নেছা (৪৬), শাহ মাহমুদের ছেলে কৃষক জহুরুল হক ওরফে কালা জহুরুল (৩৫) এবং শাহআলীর ছেলে আব্দুল হাই (৪০)। এ সময় বন্যহাতির আক্রমণে ওই এলাকার আরও চারজন আহত এবং ৫টি ঘরবাড়ি ভাঙচুর ও কয়েক একর জমির আবাদ-ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দেড় মাসে শেরপুরের সীমান্ত জনপদে বন্যহাতির আক্রমণে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটলো। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর পাহাড় থেকে নেমে আসা ৪০/৫০টি বন্যহাতির একটি দল পানবর এলাকায় নেমে এসে ধানক্ষেতে তাণ্ডব চালায়। গ্রামবাসী তখন মশাল জ্বালিয়ে ও লাঠিসোটা নিয়ে হাতির দলকে তাড়া করে। গ্রামবাসীর তাড়া খেয়ে হাতির দলটি আরো বেপরোয়া হয়ে পানবর ও দুধনই এলাকার গ্রামের ঘর-বাড়ির দিকে পালাতে শুরু করে।

এসময় প্রাণ ভয়ে ঘরে লুকিয়ে থাকা ওই তিনজনকে বসতঘর থেকে বন্যহাতি শুড় পেচিয়ে টেনে এনে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এলাকায় হাতির দলের তাণ্ডব অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে ইউএনও জানান, পানবর এলাকার পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় রাত সাড়ে ১০ টার দিকে দমকল বিভাগ ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১ অক্টোবর পানবর এলাকায় বন্যহাতির মৃত্যুর ঘটনাস্থলের নিকটেই এ হাতিতাণ্ডবের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। চলতি মাসের গত ১০ অক্টোবর রাতে বন্য হাতির আক্রমণে একই উপজেলার উত্তর পানবর গ্রামে এক আদিবাসী কৃষক নিহত হয়। এছাড়া গত সেপ্টেম্বর মাসে হাতির আক্রমণে আরো ৩ জনসহ দেড় মাসে শেরপুরের সীমান্ত জনপদে বন্যহাতির আক্রমণে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেরপুরহাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT