শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার আদ্যোপান্ত
শেখ হাসিনা মানবতাবিরোধী মামলার বিষয়ে মন্তব্য করছেন, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
২০২৪ এর ৫ আগস্টের আগে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছর দেশের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রস্থলে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেন ক্ষমতার পুরোপুরি উল্টো চিত্র। বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে তিনি ভারতে গেলেও দেশের মাটিতে তার বিরুদ্ধে দায়ের করা হয় মানবতা বিরোধী মামলা। ১ জুন ২০২৫ এ শুরু হওয়া প্রায় ছয় মাস ধরে চলা এ মামলার রায় ১৭ নভেম্বর দেয়ার ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






