বাংলাদেশ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

র‌্যালিটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার মধুর ক্যান্টিনে শেষ হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে ৭৩টি বৃক্ষরোপণ করা হবে।

র‌্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।

বিষয়:জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…