চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা: ভিন্নমাত্রার কূটনীতিক

সায়েদুল আরেফিনসায়েদুল আরেফিন
৬:২৮ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৬
মতামত
A A

বাংলাদেশের জন্মলগ্ন থেকেই আমেরিকা বাংলাদেশ তথা আওয়ামী লীগ বিরোধী, এটা সবার জানা থাকার কথা। স্বাধীনতার পরেই আমেরিকা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেও তদানীন্তন মার্কিন সরকার বঙ্গবন্ধু সরকারকে উৎখাতের নানা আয়োজনে জড়িত ছিল। বঙ্গবন্ধু সরকারবিরোধী তথা আওয়ামী লীগের বিরুদ্ধেই তাদের শক্ত অবস্থান জানান দিয়েছে নানা ভাবে, তাদের নানা কাজের মধ্য দিয়ে। জাতীর জনক বঙ্গবন্ধু হত্যায় আমারেকির ভূমিকা কি ছিল সেটাও আদালতের মাধ্যমে সবার জানা। সেই আমেরিকা নিয়ন্ত্রিত বিশ্বব্যাংক আমাদের দেশের বিভিন্ন খাতের উন্নয়নে কেমন ভুমিকা রেখেছে তা পদ্মা সেতুতে বিনিয়োগ নিয়ে যা ঘটে গেছে তা সারা দুনিয়া জুড়ে সবাই জানেন।

আমাদের শক্তিশালী প্রতিবেশী চীন ভারতের সাথে চরম বিরোধে জড়িয়ে ছিলেন বহুদিন। চীন ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ছিল হানাদার পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে।  ভারত আর রাশিয়া (তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন) ছিল আমাদের স্বাধীনতার পক্ষে। চীনের সাথে বাংলাদেশ তথা আওয়ামী লীগের সম্পর্ক কোন দিনই ভালো ছিল না। ঘাড় ত্যাড়া চীন ছিল কড়া পাকি সমর্থক। স্বাধীনতার পরে তো দূরের কথা স্বাধীন দেশ হিসেবে চীনের কাছ থেকে স্বীকৃতি পেতে আমাদের অপেক্ষা করতে হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পরে, মানে বঙ্গবন্ধু নিহত হওয়া পর্যন্ত।

চীনের মতো একই অবস্থানে ছিলো সৌদি আরব। স্বাধীন দেশ হিসেবে চীনের মতো করে সৌদি আরব আমাদের স্বীকৃতি দিয়েছে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পরে, মানে বঙ্গবন্ধু নিহত হওয়া পরে। ১৯৭১ সাল এবং তার পরেও তারা ছিল ১৯৭১ সালের মানবতা বিরোধী রাজাকার,  আলবদর, আলশামসদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা, অর্থ যোগানগান। সৌদি আরবের অর্থের যোগানে থেকেই মানবতা বিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের পোয়া বারো হয়; অর্থ বিত্তে ফুলে ফেঁপে হয় কলাগাছ। যে যাই বলুক না কেন, মানবতা বিরোধী অপরাধী রাজাকার, আলবদর, আলশামসদের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ অর্থনৈতিকভাবে চরম শক্তিশালী একটা দল, এখনো।  তাই সৌদি আরবের সাথে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের এবং তার পরে তথা আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল না।  pm3

২০১৪ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে। এই নির্বাচন সত্যিকার অর্থে পার্টিসিপেটরী না বলে অনেকের কাছেই প্রশ্ন আছে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের জোট তো এটাকে সুষ্ঠু নির্বাচন হিসেবে মেনে নিতে পারেন নি। কারণ তারা এই নির্বাচনে অংশ না নেওয়াতে খুব কম সংখ্যক মানুষ ভোটদানে অংশ নেয়। বাংলাদেশের পার্লামেন্টের মোট আসনের অর্ধেকেরও বেশী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অনেক সাংসদ। সে কারণে অনেক বিএনপি এতো দিন বলে আসছিল যে, এই সরকার অবৈধ। এই সরকারের সাথে কেউ সহযোগিতা করবে না। বাংলাদেশের কোন উন্নয়ন হবে না, কোন দাতা সংস্থা সাহায্য দেবে না। কিন্তু এখনকার চিত্র ভিন্ন। বিএনপি’র নীতি নির্ধারকগন বলতে শুরু করেছেন যে, তারা ২০১৪ সালের সাধারণ নির্বাচনে অংশ না নিয়ে মহা ভুল করেছে, যার খেসারত তারা এখন দিচ্ছে। বিএনপি’র সাংগঠনিক অবস্থা খুব নাজুক বলে অনেকেই মনে করছেন, কারণ তারা সরকার বিরোধী কোন কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারছে না। দিনে দিনে তাদের সংগঠন আরো দুর্বল থেকে দুর্বলতরো হচ্ছে। অবশেষে ইদানিং বিএনপি বলা শুরু করেছে যে, আগামী নির্বাচনে তারা আর ২০১৪ সালের মত ছাড় দেবে না। মানে নির্বাচনে যাবে, যে কোন অবস্থাতেই তা’ হোক না কেন।

বাংলাদেশ সরকার ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রাজাকার, আলবদর, আলশামসদের বিচার শুরু করেছে, চলছে তা’। অপরাধ প্রমাণিত হওয়ায় অনেকের ফাঁসিও কার্যকর হয়েছে। বিএনপি, জামায়াতের ২০ দলীয় জোট আশা করেছিল যে সৌদি আরব, চীন, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ এই বিচার মেনে নেবে না। বিএনপি, জামায়াত অনেক টাকা খরচ করে নামীদামী লবিস্ট নিয়োগ করে বিচার বাধাগ্রস্ত করতে পারবে। ২০১৪ সালের সাধারণ নির্বাচন সত্যিকার অর্থে পার্টিসিপেটরী না হওয়ায় কোন দাতা সংস্থা ঠিকমত সাহায্য দেবে না। কিন্তু ঘটনা উল্টো হয়ে গেছে। লবিস্ট নিয়োগের টাকা জলে গেছে। সৌদি আরব মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রাজাকার, আলবদর, আলশামসদের বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। তারা আওয়ামীলীগ সরকারের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরী করে নিয়েছে। অপরদিকে চীন এখন আমাদের ১ নং উন্নয়ন সহযোগী হবার জন্য টাকার বস্তা নিয়ে হাজির চীনের প্রসিডেন্ট স্বয়ং নিজে। চীন জাপানকে টপকিয়ে ১ নং দাতা হতে চায়। অন্যদিকে বিশ্ব ব্যাংক তাদের অতীতের ভুলবুঝাবুঝি ভুলে নতুন করে বাংলাদেশে সম্পর্ক গড়ে নিয়ে পাশে দাঁড়িয়েছে। অতিরিক্ত সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে বিশ্ব ব্যাংকের প্রসিডেন্ট বাংলাদেশ ঘুরে গেছেন সম্প্রতি। তিনি বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়নে প্রচেষ্টা আর সফলতার ভূয়সী প্রশংসা করছেন। এই বিশ্ব ব্যাংক বর্তমান সরকারকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করতে উঠে পড়ে লেগেছিলেন কিছুদিন আগেও। এখন মত পাল্টিয়েছে ৯০ ডিগ্রী এঙ্গেলে।

pm4

Reneta

 

এই কূটনৈতিক সফলতার দাবিদার অনেকেই হ’তে পারেন। এই সফলতার পিছনে হয়তো অনেকেই অনেক শ্রম আর মেধা দিয়েছেন যার নেতৃত্বে আছেন যিনি তিনি আর কেউ নন, আমাদের দেশের সুযোগ্য প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা তাই এক ভিন্নপ্রতিভার, ভিন্নমাত্রার কূটনীতিক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT