চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শৃঙ্খলা ভাঙায়’ আফতাবকে দেশে পাঠাল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বড় অঘটনের হুমকি দিয়ে বিশ্বকাপে আসা আফগানিস্তানের অবস্থা বেশ নাজুক। মাঠের পারফরম্যান্সে এখনও কোনো জয় নেই, ড্রেসিংরুমের অবস্থা যেন আরও করুণ! আসরের শুরু থেকেই আসছিল অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর। আফতাব আলমকে দেশে ফেরত পাঠিয়ে আবারও মাঠের বাইরের কারণে আলোচনায় আফগানরা।

বিশ্বকাপে আফগানদের বাকি আছে আর দুই ম্যাচ। ভারত ও পাকিস্তান ম্যাচের পরেই দেশে ফেরত যাবে দলটি। তার আগেই পেসার আফতাবকে দেশে পাঠানোর জন্য অনুরোধ জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই আবেদনে সাড়াও দিয়েছে আইসিসি।

বিবৃতিতে আইসিসি জানাচ্ছে, ‘অদ্ভুত পরিস্থিতি তৈরি হওয়ায়’ আফতাবকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় আফগান বোর্ড। দলীয় ‘শৃঙ্খলা ভাঙার’ অপরাধেই মূলত এই শাস্তি পাচ্ছেন ২৪ বছর বয়সী পেসার! তিনি কি করেছেন সেটা অবশ্য কোনো পক্ষই জানায়নি।

আফতাবের জায়গায় বাঁহাতি পেসার সৈয়দ আহমেদ শিরজাদকে দলে নিয়েছে আফগানিস্তান। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুনে অভিষেক হলেও একটি বলও করা হয়নি শিরজাদের।

বিশ্বকাপের আগে থেকেই বিতর্ক ঘিরে আছে আফগানিস্তান ক্রিকেটকে। আসরের আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় আসগর আফগানকে। তার জায়গায় নেতৃত্ব পান অলরাউন্ডার গুলবাদিন নায়েব। পরে টুর্নামেন্ট চলাকালীন উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদকে চোটের কারণ দেখিয়ে ফেরত পাঠানো হলেও সংবাদ সম্মেলনে শাহজাদ অভিযোগ করেন তাকে জোর করে দল থেকে বের করে দেয়া হয়েছে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেটআফতাব আলমবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT