চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ, মার্চে গ্র্যান্ড ফিনালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

শুরু হচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ, মার্চে গ্র্যান্ড ফিনালে ২০১৯ সালের সফল আয়োজনের পর আবারও শুরু হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ- ২০২০। বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় কিছুটা পরিবর্তন করে ২০২১ এ নেয়া হয়েছে।

এবারের আয়োজন নিয়ে বিস্তারিত জানাতেই সোমবার (১১ জানুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মিস ইউনিভার্স বাংলাদেশ এর আয়োজকরা।

এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই মিস ইউনিভার্স ২০২০ এর বাংলাদেশের পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হলো বলে জানান আয়োজকরা। এবারের প্রতিযোগিতার মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। গতবারের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক এবারও মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছেন বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, ন্যাশনাল ডাইরেক্টর শফিকুল ইসলাম, আর টিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, নর্থবুক কনসাল্টেন্সি এবং এ্যাড কমের ব্যাবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শীলা এবং আরো অনেকে।

মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, বাংলাদেশের অন্যতম বুদ্ধিমতী, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্ব দরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ। বাংলাদেশের নারীদের জন্য এটি এমন একটি প্লাটফর্ম, যেখানে তারা তাদের চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলা সহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসবে।’

তিনি আরো বলেন, বর্তমানে নারী নির্যাতন আমাদের সমাজের অন্যতম গুরুতর সমস্যা। এই পদক্ষেপের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়, এর মাধ্যমে বাংলাদেশের একজন প্রতিনিধি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন এবং প্রমাণ করবেন বাংলাদেশের নারীরাও বিশ্বের যেকোনো দেশের নারীদের মতোই আত্মবিশ্বাসী।

Reneta

মিস ইউনিভার্স বাংলাদেশ এর ওয়েব সাইট www.missuniverse.com.bd এর মাধ্যেমে আগামি ১৩ জানুয়ারি থেকে আবেদন নেয়া শুরু হবে এবং ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। এবার আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/MUBangladesh এবং ওয়েবসাইট www.missuniverse.com.bd থেকে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামি মার্চ মাসে। বাংলাদেশ পর্বের বিজয়ী মে মাসে অংশ নিবেন যুক্তরাষ্ট্রের মূল আয়োজনে।

উল্লেখ্য মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ সালের গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স ১৯৯৪ এবং বলিউড তারকা সুস্মিতা সেন। এবারের আয়ােজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমিস ইউনিভার্সমিস ইউনিভার্স বাংলাদেশযুক্তরাষ্ট্রলিড বিনোদনসংবাদ সম্মেলনস্পন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT