চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতেই তামিমের বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ন ১২, জুন ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটির চতুর্থ দিনের খেলায় শুরুতেই হোঁচট খেয়েছে টাইগাররা। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল মাত্র ১৯ রান করেই রবিচন্দ্রন অশ্বিনের বলে স্ট্যাম্পিং এর শিকার হয়ে আউট হন। উইকেট কিপার ঋদ্ধিমান সাহা তামিমের স্ট্যাম্প ভেঙ্গে দেয়ার আগে তামিম ২১ বল খেলেন।

অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসকে সঙ্গ দিতে এখন ব্যাট করতে নেমেছেন মমিনুল হক।

নিজের সহজাত মারকুটে ব্যাটিংই করছিলেন তামিম ইকবাল। ১৯ রানে তার ছোট ইনিংসেই ৩ টি চারের মার আছে তার।

এর আগে চতুর্থ দিন বাংলাদেশের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। এর আগে চতুর্থ দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে ভারত। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দাড়িয়েছিলো ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম দু’দিনে বৃষ্টি বাধার পর তৃতীয় দিনের প্রথম সেশনে ৩৭ ওভার নির্বিঘ্নে খেলা হয়। তবে লাঞ্চ-বিরতির পর বৃষ্টির কারণে ৩ দফায় বন্ধ হয় ম্যাচ।

তৃতীয় দিনে যে ৪৭ ওভার খেলা হয়েছে তাতেই ভারতের ৬টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাকিব আল হাসান ৪টি এবং জুবায়ের ২টি উইকেট নেন। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করা ভারতীয় ওপেনার মুরালি বিজয় ১৫০ রান করে আউট হন।

Reneta

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শুভাগত হোম, জুবায়ের হোসেইন, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহিদ।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রহিত শর্মা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ জাদাব, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে নাস্তানাবুদ করেছে বায়ার্ন, টেনেটুনে জয় আর্সেনালের

এপ্রিল ৮, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো

এপ্রিল ৮, ২০২৬

দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বিল আকারে পাস অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ

এপ্রিল ৮, ২০২৬

সৌদি আরবে ভ্রমণ ও হজ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT