চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতেই অলস অ্যাশেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তাপের অ্যাশেজটা শুরু হয়েছিল উত্তেজনা দিয়েই। কিন্তু অল্প সময়ের ব্যবধানেই সেটা পরিণত হয়ে গেল অলস এক দিনে। ঝুম বৃষ্টির কারণে দ্বিতীয় সেশন পর্যন্ত ২৯ ওভারের বেশি খেলাই হতে পারেনি। গ্যাবায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ইংল্যান্ড এক উইকেট হারিয়ে ৫৯ তোলার পর ড্রেসিংরুমে বসে অলস সময় কাটাতে হচ্ছে ইংলিশ ও অজি ক্রিকেটারদের।

ব্রিসবেনের গ্যাবায় সবুজ উইকেটে শুরুটা প্রত্যাশা মতোই করেছে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলেই অ্যালিস্টার কুককে আউট করে অনেকটা ঠাণ্ডা আবহাওয়ায় বসে থাকা সমর্থকদের সিটটা গরম করে তোলেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের অপয়া ভেন্যুতে শুরুটা মোটেই ভাল হয়নি কুকের। সাবেক ইংলিশ অধিনায়ক সাজঘরে ফেরার সময় দলীয় এবং তার ব্যক্তিগত স্কোর ছিল ২।

দ্বিতীয় উইকেটের দেখাও দ্রুতই পেয়ে যেত পারত অস্ট্রেলিয়া। কিন্তু চতুর্থ ওভারে মার্ক স্টোনম্যানের ক্যাচটা ধরে রাখতে পারেননি স্লিপের বিশেষজ্ঞ ফিল্ডার ক্যামেরন বেনক্রফট।

Banglabid

অজিদের ফিল্ডিং ভুলের সুযোগটা মোটামুটি ভালই তুলেছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান। ৫৭ রান তুলে অবিচ্ছিন্ন তারা। জেমস ভিন্স ৩৩ এবং স্টোনম্যান ২৫ রানে অপরাজিত।

ইনিংসের ১৭তম ওভারে নাথান লায়ন বোলিং আসার পরই শুরু হয় তুমুল বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে আর খেলাই হতে পারেনি।

অ্যাশেজ যুদ্ধের প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলা অনিশ্চিত ছিল অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ও অলরাউন্ডার মিশেল মার্শের। কিন্তু ফিটনেস পরীক্ষায় পাস করে দুজনেই দলে জায়গা করে নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

পরবর্তী

পরী কাহিনী…..

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পরী কাহিনী.....

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT