চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ বড়দিন আজ

রাজীব দাস রাজীব দাস
৮:১২ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

আজ শুভ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হিংসা বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়-অবিচার প্রতিরোধে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

খ্রিস্টান ধর্মমতে, মানব মুক্তির পথ দেখাতেই প্রায় দুই হাজার বছর আগে কুমারী মাতা মেরীর গর্ভে জন্ম নেয় এক ঈশ্বরপুত্র যীশু। বেথেলহেমের গোয়ালঘরে জন্ম নেওয়া সেই সন্তানই পরবর্তীতে হয়ে ওঠেন আলোর পথের দিশারী। যীশু জন্মের সে শুভক্ষণটি উদযাপন করতে তেঁজগায়ের ক্যাথলিক চার্চে রাত ১১টায় শুরু হয় নানা অনুষ্ঠানিকতার।গীর্জায় গীর্জায় অনুষ্ঠিত হয় খ্রিস্ট ধর্মের প্রার্থনা সংগীত।দিনের শুরুতে ঘন্টা ধ্বনি আর আত্মনিবেদনের প্রার্থনা সংগীতে এক হয় সব বয়সী খ্রিস্ট ধর্মানুসারীরা। মেরি ক্রিসমাস বলে একে অপরের প্রতি সৌহার্দ্য প্রকাশ করেন তারা।

কাকরাইল চার্চের ফাদার ড. তপন ডি রোজারিও বলেন, নানা ধরনের সন্ত্রাসী কাজকর্মের পর ধর্মকে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু আমরা সবাই যদি একত্রিত হতে পারি তাহলে ওরা পালিয়ে যাবে।

Banglabid

চারশ ৪০ সাল থেকে বিশ্বের অধিকাংশ মানুষের কাছে দিনটি ক্রিসমাস নামে পরিচিত। রাজধানীর গীর্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। গোয়াল ঘরের রেপ্লিকাসহ গীর্জা চত্বরে সাজানো হয় ক্রিসমাস ট্রি। পূর্ব পুরুষদের স্মরণে মোমবাতিও জ্বালিয়েছেন অনেকে। বড়দিনে দেশ, বিশ্ব ও মানুষের শান্তি কামনা করেছেন খ্রিস্ট ধর্ম প্রচারকরা। বড়দিন উপলক্ষে ৫ তারকা হোটেলগুলোতে ছিল বর্ণিল আয়োজন। বানানো হয়েছে যিশুর জন্মস্থান গো-শালাও। বসানো হয়েছে ক্রিসমাস ট্রি। সান্তাক্লজের পক্ষ থেকে শিশুদের জন্য ছিলো নানা উপহার।

পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করাই ছিল যীশু খ্রিস্ট্রের অন্যতম ব্রত। বিপন্ন মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে আজীবন চেষ্টা চালিয়েছেন তিনি। মহামতি যীশু সে ত্যাগ অনুসরণ করে শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় বড়দিনের প্রথম প্রহরে।

সৌহার্দের নমুনা স্থাপন করতে এবং দেশ দশের মঙ্গল কামনায় যীশুর আশীর্বাদ কামনা করেন প্রার্থনায় অংশ নেয় সকলে। পাঁচ তারকা হোটেলগুলোতে সব ধর্মের আর শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহনে অসাম্প্রদায়িক এক উৎসবের রূপ নেয় বড়দিন।

Reneta

দিনটি উপলক্ষে খ্রিস্টান ধর্মের সকলকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিসমাসবড়দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগান বাহিনীর গুলিতে তালেবান কমান্ডারসহ নিহত ৫০

পরবর্তী

যুক্তরাষ্ট্রে ঘুর্ণিঝড়ে নিহত ১১, জরুরি অবস্থা জারি

পরবর্তী

যুক্তরাষ্ট্রে ঘুর্ণিঝড়ে নিহত ১১, জরুরি অবস্থা জারি

‘অখণ্ড রাষ্ট্র হবে বাংলাদেশ-ভারত ও পাকিস্তান’

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT