চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অখণ্ড রাষ্ট্র হবে বাংলাদেশ-ভারত ও পাকিস্তান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

জনগণের শুভবোধের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান আবার ‘অখণ্ড (অবিভক্ত) ভারতে’ পরিণত হবে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির একজন শীর্ষ নেতা।

প্রায় ৬০ বছর আগে অবিভক্ত ভারত ভেঙে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন দেশের সৃষ্টি হয়েছিল। পরে পাকিস্তান ভেঙে জন্ম হয় বাংলাদেশের।

বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে জনগণের শুভবোধের মাধ্যমে আবার অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে।

আলজাজিরার ‘হেড টু হেড’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) আজও বিশ্বাস করে যে ৬০ বছর আগে ঐতিহাসিক কারণে যেসব অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে তা জনগণের শুভেচ্ছায় আবার একত্রিত হবে এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে,’ বলছিলেন রাম মাধব।

আরএসএস বিজেপির আদর্শিক শাখা হিসেবে পরিচিত। 

Reneta

তিনি বলেন, ‘একজন আরএসএস সদস্য হিসেবে আমিও ওই দৃষ্টিভংগী পোষণ করি’।

তবে একথার ব্যাখ্যা দিয়ে রাম মাধব বলেন, ‘তার মানে এই নয় যে কোনো দেশকে যুক্ত করতে আমরা কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ ছাড়া জনগণের সম্মতিতেই এটা হতে পারে।’

রাম মাধব আগে আরএসএসের জাতীয় নির্বাহী সদস্য এবং মুখপাত্র ছিলেন। ২০১৪ সালে তিনি বিজেপিতে যোগদান করেন এবং পার্টির জাতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০১৪ সালে বিপুল জয়ের মাধ্যমে বিজেপি ক্ষমতায় এলেও বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটিতে ধর্মীয় অসহিষ্ণুতা ছড়ানোর জন্য সমালোচিত হচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে এক বিবৃতিতে তিনি ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণা দিয়েছিলেন।

এর ব্যাখ্যাও দেন রাম মাধব। ‘এটা এমন একটা ভূখণ্ড যেখানে বিশেষ ধরনের জীবনধারা, বিশেষ ধরনের সংস্কৃতি এবং সভ্যতার পরিচর্যা করা হয়। আমরা সেটাকেই হিন্দু বলছি-আপনার কোনো আপত্তি আছে কি?’

‘ভারতে একটিই সংস্কৃতি আছে। আমাদের সংস্কৃতি এক, জনগণ এক এবং এক জাতি,’ আলজাজিরার মেহেদি হাসানকে বলছিলেন তিনি।

রাম মাধব বিজেপির জম্মু ও কাশ্মীর বিষয়ক দায়িত্বে আছেন। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তার রয়েছে ভিন্ন দৃষ্টিভংগী।

‘কাশ্মীর সমস্যার একমাত্র অমিমাংসীত ইস্যু হলো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ, এটা বারবারই প্রমাণিত হয়েছে যে এটা ভারতের অবিচ্ছেদ্য অংশ,’ বলেন রাম মাধব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে ঘুর্ণিঝড়ে নিহত ১১, জরুরি অবস্থা জারি

পরবর্তী

মহানবী (স.)’র আদর্শই হোক আমাদের পাথেয়

পরবর্তী

মহানবী (স.)’র আদর্শই হোক আমাদের পাথেয়

মিস ইরাককে অপহরণ করবে আইএস!

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT