ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াত সহধর্মিনী শুভ্রা মুখার্জীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বুধবার সকালে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সাথে থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
শেষকৃত্য অনুষ্ঠান শেষে ওই দিন বিকেলেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
শুভ্রা মুখার্জী আজ (মঙ্গলবার) সকালে দিল্লীর একটি হাসপাতালে মারা যান ।







