চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভাগতর কাছে আশরাফুলদের আরেকটি হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০২, মে ২০১৭
স্পোর্টস
A A

জাতীয় দলে থিতু হতে না পারলেও ঘরোয়া টুর্নামেন্টে দারুণ সফল শুভাগত হোম। মঙ্গলবার তার প্রমাণ রাখলেন আরেকবার। বল হাতে কলাবাগানের বিপক্ষে এনে দিয়েছেন দারুণ এক জয়। আবাহনীর বিপক্ষে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছেন আশরাফুলরা।

বিকেএসপির-৪ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে ১৫৬ রানে অলআউট হওয়ার আগে কলাবাগান খেলেছে ৪৫.৫ ওভার পর্যন্ত। কলাবাগানের ব্যাটসম্যানরা পুরো ইনিংসে ছিলেন উইকেটে আসা-যাওয়ার মাঝে। সর্বোচ্চ ৩৬ রান এসেছে অধিনায়ক তুষার ইমরানের ব্যাটে। টুর্নামেন্ট জুড়ে এখন পর্যন্ত ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে চলা মোহাম্মদ আশরাফুল এদিন করতে পেরেছেন মাত্র ৭ রান।

আকাশী-নীল বোলারদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভাগত হোম। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দীন এবং মানান শর্মা।

দেড়শর ওপরের লক্ষ্য পেরোতে বেশি ওভার খরচ করেনি আবাহনী। ৪ উইকেট হারিয়ে ৩০.৪ ওভারেই ১৬১ রান করে ফেলে আকাশী-নীল বাহিনী। সর্বোচ্চ ৬১ রান এসেছে সাইফ হাসানের ব্যাটে।

এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। আর কলাবাগান চলতি লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে এক জয়ে বারো দলের মধ্যে দশে পড়ে আছে। ম্যাচ সেরার পুরষ্কার গেছে শুভাগত হোমের হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও শুটিং সেটে গোলমাল!

পরবর্তী

শিশুটি আবার তার মা-বাবার মুখ দেখতে পারছে

পরবর্তী

শিশুটি আবার তার মা-বাবার মুখ দেখতে পারছে

শীর্ষ পর্যায়ের বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT