চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ’র ‘ভালো থেকো’র জন্য পিছিয়ে গেল ‘নূর জাহান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- ভালো থেকো'র জন্য পেছাচ্ছে 'নূর জাহান'

চ্যানেল আই অনলাইন- ভালো থেকো'র জন্য পেছাচ্ছে 'নূর জাহান'

জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ও জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘ভালো থেকো’ চলচ্চিত্রের জন্য ‘নূর জাহান’ চলচ্চিত্রের মুক্তির তারিখ পেছালো জাজ মাল্টিমিডিয়া।

‘ভালো থেকো’ চলচ্চিত্রটি প্রথমে ২০১৭ এর ২২ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও একই সময়ে আরও অনেকগুলো চলচ্চিত্রের ধারাবাহিক সাফল্যের কথা বিবেচনা করে কয়েকদিন আগে ‘ভালো থেকো’ মুক্তির তারিখ পেছানোর ঘোষণা দেন এর প্রযোজক জাহিদ হাসান অভি। অভি তখন জানান, ২০১৮ সালের ভালোবাসা দিবসের সময় অর্থাৎ ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে আরেফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’।

অন্যদিকে ঠিক একই সময়ে মুক্তির কথা ছিল ভারতের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় অভিমন্যু মুখার্জী পরিচালিত চলচ্চিত্র ‘নূর জাহান’ এর। এসভিএফ ফিল্মস এর সহ প্রযোজনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নবাগত দুই অভিনয়শিল্পী- বাংলাদেশের পূজা চেরি রায় ও ভারতের আদিত্য।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বৃহস্পতিবার জানান, ‘ভালো থেকো’র পরিচালক জাকির হোসেন রাজু ও অভিনেতা আরেফিন শুভ’র প্রতি ভালোবাসা স্বরূপ রাজ চক্রবর্তী প্রোডাকশন ও এসভিএফের সঙ্গে এক বৈঠক করে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ‘নূর জাহান’ এর মুক্তির তারিখ তাঁরা এক সপ্তাহ পেছাবেন। অর্থাৎ, ‘ভালো থেকো’ মুক্তির এক সপ্তাহ পরে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে ‘নূর জাহান’ আসবে ১৬ ফেব্রুয়ারি।

দুই কিশোর কিশোরীর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প ‘নূর জাহান’ ভালোবাসা দিবসেই মুক্তি দেয়ার ইচ্ছা থাকলেও দুই দেশেই একসাথে এই  চলচ্চিত্র মুক্তি পাবে ভালোবাসা দিবসের দুই দিন পর- ১৬ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজআরেফিন শুভজাজ মাল্টিমিডিয়ানূর জাহানভালো থেকোরাজ চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT