রাশিয়ার ইউক্রেনের সামরিক অভিযানের পর থেকে শুধু মারিওপোলে ২ হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামরিক অভিযানের শুরু থেকেই রাশিয়া দাবি করে আসছিল, বেসমারিক নাগরিকদের ওপর কোন প্রকারের হামলা চালানো হবে না।
তবে মারিওপোলের মেয়রের দাবি, গত ২৪ ঘণ্টাতে শুধু মরিওপোলেই রাশিয়া ২২ বার গোলাবর্ষণ করেছে। পাশাপাশি আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে।
বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য মারিওপোলে মানব করিডর দেয়া হয়। এবং দিনের নির্দিষ্ট সময়ে যুদ্ধবিরতি সম্মতি প্রকাশ করে দুই দেশ।
কিন্তু ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি চলাকালীন সময়েও আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাতে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।
যদিও যুদ্ধবিরতি চলাকালীন ইউক্রেনীয় সেনাদের পক্ষ হামলার প্ররোচনা দেয়া হচ্ছে বলে দাবি রাশিয়ার।









