চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু নগর চিন্তা নয়, গ্রামের স্কুলেও বিজ্ঞানাগার থাকা প্রয়োজন’

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১:১৮ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

বিজ্ঞানের চর্চা সর্বস্তরে ছড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। রাজধানীর স্কলাস্টিকা স্কুলে আন্তঃস্কুল বিজ্ঞান মেলার সমাপনীতে তারা বলেন, শুধু নগর নিয়ে চিন্তা করে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় তাই দেশের গ্রামের স্কুলগুলোতেও বিজ্ঞানাগার থাকা প্রয়োজন। 

রাজধানীর এবং  এর বাইরের ৩৮টি স্কুলের ক্ষুদে বিজ্ঞানিদের  নিয়ে উত্তরার স্কলাস্টিকা স্কুলে বিএফএফ স্কলাস্টিকা সমকাল আন্তঃস্কুল বিজ্ঞান মেলা। মেলায় ক্ষুদে বিজ্ঞানিরা তুলে ধরেন তাদের  উদ্ভাবিত ১’শ ৮০টি প্রজেক্ট। 

সেখানে বন্যায় ডুবে যাওয়া এলাকায় ভেসে থাকা ঘর যেমন আনা হয়েছে তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষায় বিল্ডিংয়ের উপরে গাছপালা লাগানো দেখানো হয়েছে প্রদর্শনীতে। 

দু’দিন ব্যাপি মেলার শেষ দিনে সমাপনীর আগে প্রজেক্টগুলো ঘুরে দেখেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং সমকালের সম্পাদক, গোলাম সারওয়ার। কথা বলেন ক্ষুদে বিজ্ঞানিদের সঙ্গে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, যে জাতির বিজ্ঞান চর্চা যত বেশি সে জাতি ততো উন্নত। আর বর্তমানে বাংলাদেশ যে খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ তার পেছনেও রয়েছে আধুনিক বিজ্ঞানের অনেক অবদান।

তিনি বলেন, গ্রামের স্কুলগুলোতে যদি আমরা যাই তাহলে দেখবো সেখানে কোনো বিজ্ঞানাগার নেই। যেটা কিনা খুবই প্রয়োজন। একটি শিশুর মধ্যে বিজ্ঞানের চর্চা আসবে কোথায় থেকে? একটা স্কুলের মধ্যেই যদি মোটামুটি অবস্থান না থাকে তাহলে সে চর্চাটা করবে কোথা থেকে? বাংলাদেশে যেসব স্কুল ও কলেজকে আরো সুসংহত করা দরকার। শুধু নগরকে চিন্তা করে সামগ্রিক উন্নয়ন সম্ভব না। আমাদের এই উন্নয়নের মেধা দেশের সবস্তরে, সব ধরনের কাঠামোতে ছড়িয়ে দেওয়াটা খুবই জরুরি।  

Reneta

বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষায় অনাগ্রহ তৈরি হয়েছে উল্লেখ করে অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হবার আহ্বান জানান।

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, একটি জাতি যদি বিজ্ঞানমনস্ক না হয় তাহলে তার সামনে এগিয়ে যাওয়ার পথ অবারিত হয় না। যা কিছু উন্নয়ন, যা কিছু অগ্রগতি সবকিছুর পেছনে রয়েছে বিজ্ঞান।  

স্কলাস্টিকা স্কুলের প্রিন্সিপাল ব্রি. জে. (অবঃ) কায়সার আহমেদ বলেন, মানুষ বিজ্ঞানমনস্ক না হলে সমাজে অন্যান্য অস্থিরতাগুলো বেড়ে যাবে।

এবারের বিজ্ঞান মেলায় প্রথম হয়েছে স্কলাস্টিকা স্কুল। পরে বিজয়ীদের হাতে অতিথিরা পুরষ্কার তুলে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম সারওয়ারবিজ্ঞানাগারশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT