বিনোদন

শুধু এই ক্ষেত্রেই নেগেটিভ হওয়াটা ভালো!

প্রাকৃতিক পরিবেশে যুবতী নারী হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে যুবতী নারী হাসিমুখে ছবি, যা বাংলার সংবাদ ও লাইফস্টাইলের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনামুক্ত হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। ইনস্টাগ্রামে কোভিড রিপোর্ট ‘নেগেটিভ’ আসার খবর নিজেই জানিয়েছেন তিনি।

নিজের ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘শুধু এই ক্ষেত্রেই নেগেটিভ হওয়াটা ভালো’। আলিয়ার এই পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে ভক্তদের ভালোবাসা ও শুভকামনায়।

গত ১ এপ্রিল রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মতো সকল নিয়ম মেনে চলছি। সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। দয়া করে নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’

করোনার দ্বিতীয় ঢেউ থেকে নিস্তার পাচ্ছে না যেন কেউই। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন এই মহামারীতে।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)

বিষয়:আলিয়া ভাট করোনা ভাইরাস নেগেটিভ পজিটিভ বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…