রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরকে শেষ বিদায়

কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে পুরো ভারতজুড়ে শোকের মাতম। এরমধ্যে ভারতের মহারাষ্ট্র সরকার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন করার ঘোষণা দিয়েছে।
দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশীষ শেলার বলেন, মারাঠি নাট্যজগৎ এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে পাটেকরের ‘অনন্য অবদানের’ কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মারাঠি নাটক এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে অভিনেতা নানা পাটেকরের অনন্য অবদানের কথা বিবেচনা করেই আমরা তার শেষকৃত্য ‘পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়’ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।”
পাটেকরের জন্মস্থান ইয়েওলা থেকে তার উঠে আসা এবং মারাঠি থিয়েটার ও চলচ্চিত্রের মাধ্যমে তার সাফল্যের যাত্রার কথাও স্মরণ করেন শেলার।
তিনি বলেন, “ইয়েওলার গলি থেকে উঠে এসে নিজের প্রতিভা ও অধ্যবসায়ের জোরে তিনি মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন।”
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শেলার পাটেকরের মৃত্যুতে শিল্পজগতের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।
শেলার আরও বলেন, তার প্রয়াণে আমার পক্ষ থেকে, মহারাষ্ট্র সরকার এবং সাংস্কৃতিক বিষয়ক বিভাগের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি।
গোয়া থেকে তার মরদেহ বিকেল ৫টার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫) দিকে পুনেতে নিয়ে আসার কথা। এরপর ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।
বৃহস্পতিবার পুনেতেই প্রয়াত অভিনেতার ফার্মহাউসে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইকোনমিক টাইমস






