চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুটিং শেষে লাভলু ভাইকে এভাবে কাঁদতে দেখিনি কখনো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৮, জুন ২০২১
বিনোদন
A A

সালাহউদ্দিন লাভলু মানেই দারুণ গল্প। বিশেষ করে তার নির্মিত প্রায় সব ধারাবাহিকই হিট করেছে টেলিভিশনে। আবারও এই নির্মাতা নতুন ধারাবাহিক নিয়ে আসছেন চ্যানেল আইয়ে। নতুন ধারাবাহিকটির নাম ‘দ্য ডিরেক্টর’। মঙ্গলবার (৮ জুন) রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে প্রথম পর্ব! একই সময়ে প্রতি সপ্তাহের শুক্রবার, রবি, মঙ্গল ও বুধবার।

এই ধারাবাহিকটি প্রচারের ঠিক আগের দুপুরে চ্যানেল আইয়ে এসেছিলেন নির্মাতা, অভিনেতা সালাহউদ্দিন লাভলু সহ অভিনেতা আহসান হাবিব নাসিম, সিনথিয়া, জুনায়েদ ও মিষ্টি জাহান। নিজেদের শুটিং অভিজ্ঞতার গল্প বলতে অংশ নিয়েছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ এর সরাসরি অনুষ্ঠানে। এরপর সালাহউদ্দিন লাভলু নাটকটি নিয়ে কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে।

কথার এক পর্যায়ে লাভলু বলেন,‘দ্য ডিরেক্টর’ মূলত টেলিভিশন ইন্ডাস্ট্রির নির্মাতা, অভিনেতা ও কলাককুশলীদের কেন্দ্র করেই এর গল্প। যদিও আমি নির্মাণ করি গ্রামীণ পটভূমির গল্প, কিন্তু এটা একদমই ভিন্ন ঘরানার। একদমই মিডিয়া ওরিয়েন্টেড। এটার একটা সমকালীন বাস্তবতাও আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং শিল্পীর যে স্ট্রাগল- কিংবা একজন অভিনেতা বা অভিনেত্রীর শিল্পী হয়ে উঠার পেছনে যতো স্ট্রাগল তাকে মোকাবেলা করতে হয়, ফাইনালি গিয়ে সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়- সেরকম একটি গল্প ‘দ্য ডিরেক্টর’। যে গল্পটি দর্শকরাও রিলেট করতে পারবেন বলেই আমার মনে হয়।

লাভলু চ্যানেল আই অনলাইনকে জানান ২৬ পর্বের ‘দ্য ডিরেক্টর’ এর শুটিং কয়েক দফায় করতে হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সিলেটে শুরু হয় এর শুটিং। টানা শুটিংয়েই ধারাবাহিকটি শেষ করতে চেয়েছিলেন। সেভাবেই ছিলো প্রস্তুতি। কিন্তু মার্চে দেশে মহামারী করোনা চলে আসায় শুটিং বন্ধ করে ফিরতে হয় ঢাকায়।

এ বিষয়ে লাভলু বলেন, শুটিংকালীন গত বছরের মার্চে করোনা শুরু হয়, আমরা শুটিং অসম্পূর্ণ রেখে ঢাকায় চলে আসি। করোনার প্রকোপ একটু কমলে আবারও আমরা সিলেট যাই। এই নাটকের বেশীর ভাগ কাজ হয়েছে সিলেট, শ্রীমঙ্গল ও কোয়াকাটাতে। বিশাল ক্যানভাস ছিলো নাটকটির। কোভিডের কারণে নাটকটি নির্মাণ করতে অনেক সময় লেগে যায়। দুই তিন ধাপে এটার শুটিং করতে হয়েছে।

নির্মাতা হিসেবে জনপ্রিয় হলেও নিয়মিত অভিনয়ও করেন সালাহউদ্দিন লাভলু। এবার তার পরিচালিত ‘দ্য ডিরেক্টর’ ধারাবাহিক নাটকে স্বচরিত্রে অভিনয়ও করেছেন তিনি। নাটকটিতে লাভলুকে দেখা যাবে নাম ভূমিকায়। তবে লাভলু বলেন, এই চরিত্রটি আমার করার কথা ছিলো না, আমিতো এতো ভালো অভিনয় করতে পারি না। যাকে কাস্টিংয়ে রেখেছিলাম, তিনি টানা সিডিউল দিতে পারেননি বিধায় বাধ্য হয়ে আমাকেই করতে হয়েছে।

Reneta

লাভলু ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন সোহেল খান, আহসান হাবিব নাসিম, আরফান আহমেদ, সিনথিয়া ইয়াসমিনসহ নতুন দুই মুখ জুনায়েদ বাগদাদি এবং মিষ্টি জাহান।

কাস্টিং নিয়ে লাভলু বলেন, আমি যে কোনো নাটকের কাস্টিংয়ে যাওয়ার আগে দেখি, যাকে কাস্ট করছি সে ভালো মানুষ কিনা! শিল্পী হিসেবে সে কতোটা বড়, সেটা আমি দেখি না। দেখি কাজের প্রতি সিনসিয়ার কিনা, কাস্টিংয়ের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে কিনা, প্রেম আছে কিনা, সততা আছে কিনা। এগুলো সব নাটকের চরিত্র নির্বাচনের আগে আমি দেখি। আর এই নাটকেও আমি এসব দেখেই কাস্ট করেছি। নাসিমের মতো দারুণ মানুষ এবং সিনসিয়ার একজন শিল্পী আছে, সিনথিয়া তরুণ হলেও তার সাথে দুটি সিরিয়ালে আমি কাজ করেছি- তাকেও কাজের প্রতি প্রচণ্ড সিনসিয়ার হিসেবেই দেখেছি। আর নতুন দুই ছেলে মেয়ে যাদেরকে নিয়ে এবার আমি প্রথম কাজ করলাম, জুনায়েদ ও মিষ্টি জাহান- এরাও বেশ ডেডিকেটেড।

এদিকে তারকা কথন অনুষ্ঠানে নির্মাতা লাভলুকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন ‘দ্য ডিরেক্টর’ এর অভিনয়শিল্পীরা। বিশেষ করে জুনায়েদ বলেন, আমি খুব কম সময় ধরে অভিনয়ে আসলেও লাভলু ভাইয়ের কাজের ধরন আমাকে মুগ্ধ করেছে। তার কাছ থেকে অভিনয়ে আমার সবচেয়ে বড় স্কুলিংটা হয়েছে। একই কথা বলেন মিষ্টি জাহান।

অভিনেতা নাসিম বলেন,‘লাভলু ভাইয়ের চোখের দিকে তাকালে কোনো শিল্পীর কাজের প্রতি সিরিয়াস না হয়ে উপায় থাকে না।’

ধারাবাহিক নাটকে দীর্ঘদিন একসাথে কাজ করতে হয়, আর সেটার শুটিং যদি হয় চেনা পরিচিত গণ্ডির বাইরে- তাহলে পুরো টিমের সদস্যরা হয়ে উঠেন একই পরিবারের সদস্য। শ্রীমঙ্গলে থেকে দীর্ঘদিন ‘দ্য ডিরেক্টর’ এর শুটিংয়ের জন্য গিয়ে এই ধারাবাহিকের সব সদস্যরা মিলে হয়ে উঠেছিলেন একই পরিবারের সদস্য। তাইতো শুটিং শেষ হলে বিদায় মুহূর্তে ভারাক্রান্ত হয়ে উঠেন সব শিল্পী ও কলাকুশলীরা।

‘দ্য ডিরেক্টর’ এর শুটিং শেষ হওয়ার দিনের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন বলেন, নাটকটি করতে গিয়ে সবাই এতো মিলেমিশে ছিলাম, এটা দুর্দান্ত অনুভূতি। বিশেষ করে শুটিং শেষ হওয়ার দিন আমার গুরুজি সালাহউদ্দিন লাভলু ভাইয়ের যে কান্না দেখেছি সবাইকে জড়িয়ে ধরে, সেই মুহূর্তটা আমাদের সবার কাছে স্পেশাল হয়ে থাকবে! শুটিং শেষে লাভলু ভাইকে এভাবে কাঁদতে দেখিনি কখনো। সবার চোখে জল ছিলো। মনে হচ্ছিলো এটা একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরফান আহমেদআহসান হাবিব নাসিমকাঁদাজুনায়েদজুনায়েদ বাগদাদিমিষ্টি জাহানলাভলুলিড বিনোদনশুটিংসালাহউদ্দিন লাভলুসিনথিয়াসিনথিয়া ইয়াসমিনসিনেমাসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষার রোডম্যাপ প্রণয়নে সুপারিশ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিলেন ধান কাটার ৫ শ্রমিক

মে ১৩, ২০২৬

ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

মে ১৩, ২০২৬

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT