চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘রাজাধিরাজ রাজ্জাক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

বৃহস্পতিবার সন্ধ্যায় টার্কিশ ছবি ‘দ্য গেস্ট’ দিয়ে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ১৭তম আসরের। আর এই উৎসবে শুক্রবার সন্ধ্যায় দেখানো হবে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় প্রশংসিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগান নিয়ে এবারের উৎসব আয়োজন। বিশ্বের ৭২টি দেশ থেকে ২২০ টি ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে প্রতিযোগিতা করবে দেশ-বিদেশের চলচ্চিত্র গুলো।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও বেগম সুফিয়া কামাল মিলনায়তন, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেস মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও যমুনা ব্লকবাস্টার সিনেমাস-এ দেখানো হবে ছবিগুলো।

Banglabid

উৎসবের দ্বিতীয় দিন (শুক্রবার) গণগ্রন্থাগার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৫টায় দেখানো হবে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের বহুল আলোচিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’। ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হচ্ছে ছবিটি।

এছাড়াও এই বিভাগে দেখানো হবে আরো ৯টি বাংলাদেশি চলচ্চিত্র। একই দিনে একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হবে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাঠশালা’।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জ্বলজ্বলে একটি তারার নাম নায়করাজ রাজ্জাক! বাংলা চলচ্চিত্র যতদিন টিকে থাকবে, এই নামটিও কারো মুছে দেয়ার সাধ্যি নেই। তার জীবন ও ক্যারিয়ারের নানা গল্পে বুনন করা হয়েছে ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ।

Reneta

নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ২১ আগস্ট। সে উপলক্ষেই শাইখ সিরাজের নির্মাণে আলোচিত ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রামাণ্যচিত্রটি প্রথমে চ্যানেল আইয়ের পর্দায় এব পরবর্তীতে সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হয়। যে প্রামাণ্যচিত্র মুক্তির পর প্রশংসা করেন প্রয়াত নায়করাজ রাজ্জাকের সমকালীন অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, চিত্রসমালোচক, কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার এবং রাজ্জাকের পুরো পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকারাজাধিরাজ রাজ্জাকলিড বিনোদনশাইখ সিরাজশাহবাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনেই তিন কোটি আয়ের আশা

পরবর্তী

নেইমারকে ফেরাতে বার্সার গোপন সভা

পরবর্তী
নেইমার

নেইমারকে ফেরাতে বার্সার গোপন সভা

প্রধানমন্ত্রী

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT