চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্কুরের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় এইচপির দাপটের দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

নর্দান টেরিটোরি একাদশকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করার পর একমাত্র তিনদিনের ম্যাচেও দাপট ধরে রেখেছে বাংলাদেশ এইচপি দল। প্রথম দিনে ইরফান শুক্কুরের সেঞ্চুরি ও মেহেদী মারুফের প্রায় সেঞ্চুরিতে তিনশ পেরুনো সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার এনটি একাদশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে এইচপি দল। উদ্বোধনীতে মারুফের ৮৭ এবং মিডলঅর্ডারে শুক্কুরের অপরাজিত ১০৪ রানে তিনশ পেরিয়ে যায় সফরকারীরা। ৬ উইকেটে ৩১২ রান তুলে দিন শেষের পর ইনিংস ঘোষণার সিদ্ধান্ত আসে।

উদ্বোধনীতে অধিনায়ক লিটন ও মারুফ ৪৪ রানের শুরু এনে দেন। এক চারে ২৭ বলে ১৩ রানে অধিনায়ক সাজঘরে ফিরলে ভাঙে জুটি। পরে এনামুল হক বিজয়কে নিয়ে ১৭ রান যোগ করেন মারুফ। বিজয় ফিরে যান ২ চারে ৩৪ বলে ১৯ রানে।

Banglabid

ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্তকে নিয়ে ২৮ রান যোগ করে যখন আরেকটি জুটির সম্ভাবনা জাগাচ্ছিলেন মারুফ, তখনই ২৬ বলে এক চারে মাত্র ১৩ রানেই সম্ভাবনার অপমৃত্যু ঘটিয়ে সাজঘরে ফেরেন তরুণ শান্ত।

মারুফ একপ্রান্ত আগলে ছিলেন তখনো। ইয়াসির আলী চৌধুরীকে নিয়ে ৬৪ রান যোগ করে বড় সংগ্রহের ভিতটা গড়ে যান এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। অবশ্য সেঞ্চুরি পাওয়া হয়নি। ৮৭ রানে থেমেছেন ৬ চার ও ২ ছয়ে ১৩৮ বলের ইনিংস সাজিয়ে। দ্রুত ফিরে যান রাব্বিও (২৭)।

পরের গল্পটুকু ইরফান শুক্কুর ও মোহাম্মদ সাইফউদ্দিনের। দুজনে ৮৯ রান যোগ করেন। ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে জ্বলে ওঠা সাইফউদ্দিন অবশ্য ইনিংসটা বড় করতে পারেননি। তবে ৩ চারে ৯৩ বলে করা তার ২৬ রানের ইনিংসে ছিল ধৈর্যের পরীক্ষায় উতরানোর চেষ্টা।

Reneta

সাইফউদ্দিন ফেরার পর তানবীর হায়দার যোগ দেন শুক্কুরের সঙ্গে। দুজনে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়ার পর প্রথম দিনের খেলা শেষ হয়, ইনিংস ঘোষণাও আসে তখনই। তানবীর ১৭ রানে অপরাজিত থাকেন।

আর সেঞ্চুরিয়ান শুক্কুর অপরাজিত থাকেন ১০৪ রানে। তার ১৩৯ রানের ঝলমলে ইনিংসটি ১৫ চারে সাজানো।

এনটি দলের হয়ে জে বিনক্স ও গ্রেগরি ২টি করে ও ম্যাক্কেল ১টি উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ এইচপি ক্রিকেট দল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে করা দুদকের মামলা খারিজ

পরবর্তী

আসছে সেলেনার ‘ফেটিশ’

পরবর্তী
সেলেনা গোমেজ

আসছে সেলেনার ‘ফেটিশ’

স্বাস্থ্যসেবায় ‘আলোর মিছিল’ গানের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা

স্বাস্থ্যসেবা নিয়ে গান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT