পপ তারকা সেলেনা গোমেজের ‘ফেটিশ’ গান নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। কারণ, গত বৃহস্পতিবার সেলেনা নিজেই এই গানটি নিয়ে জানিয়েছেন তার টুইটার পেজে।
গানটি তার আগের অ্যালবামগুলোর মতো ভিডিও নয়, এসেছে অন্যরকম ভাবে। তবে গানটিতে সেলেনার ‘ক্লোজ আপ’ ঠোঁট দেখানো হয়।
তার মন মাতানো গায়কী আর ঠোঁটের গ্লোসি আভা ইতিমধ্যেই দর্শক হৃদয়ে ঝড় তুলেছে। তিন মিনিট চার সেকেন্ডের এই গানে সেলেনাকে পুরোপুরি নয়, বরং তার গ্লোসি ঠোঁটকেই ফোকাস করা হয়। গানটি আগামী শুক্রবার অফিসিয়ালি রিলিজ করা হবে। বিলবোর্ড।
সেলেনার ‘ফেটিশ’ গান










