শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ভোরে তাকে আটক করা হয়। এ সময় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড আজ ভোরে শাকিলকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এ বিষয়ে বিকাল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



