অন্যান্য

শীর্ষে মাদ্রাসা ও রাজশাহী বোর্ড

শীর্ষে মাদ্রাসা ও রাজশাহী বোর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সবচেয়ে ভালো ফল করেছে মাদ্রাসা বোর্ড। এই বোর্ডের অধীন পরীক্ষার্থীদের পাসের হার ৯০.১৯। আর ৮৫.৬৮ শতাংশ পাস নিয়ে সাফল্যের বিচারে এরপরই কারিগরি শিক্ষা বোর্ডের অবস্থান।

আটটি সাধারণ বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। ৭৭.৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে রাজশাহীতে।

এরপর পর্যায়ক্রমে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড: ৭৪.৫৭ শতাংশ, দিনাজপুর: ৭০.৪৩ শতাংশ, বরিশাল ৭০.০৬: শতাংশ, ঢাকা: ৬৮.১৬ শতাংশ, চট্টগ্রাম: ৬৩.৪৯ শতাংশ, কুমিল্লা: ৫৯.৮০ শতাংশ এবং যশোর বোর্ড: ৪৬.৬৫ শতাংশ।

বিষয়:এইচএসসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…