শীতের পোশাকে ছাড় দিচ্ছে ক্যাটস আই

Three well-dressed individuals in formal attire pose on a contemporary staircase with a minimalist background. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি শীতে দৈনন্দিন স্ট্রিট টু ফেস্টিভ ফ্যাশনে নিরীক্ষাধর্মী ডিজাইনের সংগ্রহ এনেছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই।
টেইলারিংয়ে আধুনিকতা, সাথে উন্নত কাপড় সবই মিলবে ফ্যাশন হাউজটির প্রতিটি শো-রুমে। ব্র্যান্ডটি গ্রাহকদের শীতের শপিংয়ে স্বাধীনতা দিতে এবার যুক্ত করেছে বিশাল ছাড়। ডিজাইন ভিন্নতার সকল শীত পোশাকে গ্রাহকদের জন্য থাকছে শতকরা ৫০ ভাগ মূল্যছাড়। পাশাপাশি অন্যান্য সকল রেডি টু ওয়ারে থাকছে ২০ ভাগ ছাড়।
ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ফরমাল ও বিজনেস ক্যাজুয়াল শীত পোশাকের পাশাপাশি এবার থাকছে সান্ধ্যকালীন অনুষ্ঠান উপযোগী স্বতন্ত্র্য ডিজাইনের শেরওয়ানি, মেনডারিন ভেস্ট (কটি) বা স্যুটও।
রঙ, প্যাটার্ন এবং আরামদায়ক কাপড়ে প্রাধান্য পেয়েছে মৌসুম ভিত্তিক নিরীক্ষাধর্মী ডিজাইন ও প্যাটার্ন। থাকছে নতুন পণ্যের নিয়মিত ছবিসহ আপডেট যা মিলবে ক্যাটস আই ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে।
এছাড়া ঘরে বসেই পণ্য ডেলিভারি সুবিধাসহ সর্বোচ্চ ২০ থেকে ৫০ ভাগ মূল্যছাড় মিলবে প্রতিটি অনলাইন অর্ডারে। প্রতিটি ক্যাটস আই স্টোরেও মিলবে মূল্যছাড় সুবিধা। ক্যাটস আই ই-কমার্স স্টোরের ঠিকানা : www.catseye.com.bd






