চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ ১৬ ঘণ্টা পর উদ্ধার

রুমন রেজা রুমন রেজা
৯:২৫ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০২২
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চের ধ্বংসাবশেষ, উদ্ধার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ১৬ ঘণ্টা পর এম এল আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চটি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার ভোর ৬টার দিকে মাঝ নদী থেকে লঞ্চটিকে উদ্ধার করে টেনে পাড়ে নিয়ে আসা হয়। পরে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারীরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালায়। ফিরে এসে তারা জানান, লঞ্চের ভেতরে কোন মরদেহ পাওয়া যায়নি তবে উদ্ধার কাজ চলমান রয়েছে। এখন অবধি মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রাত ১০টার দিকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে আসে। পরে সারারাতের চেষ্টায় ভোরের দিকে লঞ্চটি আলামিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে আনা হয়।

তিনি জানান, নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে নদীর তলদেশে ও নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি করা হবে।

অন্যদিকে এখনও কয়েকজন তাদের নিখোঁজ স্বজনের খোঁজে নদীর পাড়ে অপেক্ষা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রসাশন বিভাগ থেকে সদ্য পাশ করা শিক্ষার্থী জাবের এবং মুন্সিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ কমপক্ষে পাঁচজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানায় নৌ পুলিশ এবং স্থানীয় প্রশাসন।

গতকাল দুপুর সোয়া দুইটার দিকে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে সিটি গ্রুপের মালবাহী জাহাজ রূপসী ৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এল এম আফসার উদ্দিন ডুবে যায়। ঘটনার পরপরই বিআইডব্লিটিএ ফায়ার সার্ভিস কোস্টগার্ড উদ্ধারকাজ শুরু করে। এতে ছয় জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ একজনের লাশ উদ্ধার করা হলেও তার পরিচয় নিশ্চিত করা যায়নি এখনো।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন, মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলাম পুরের ব্যবসায়ী জয়নাল ভূইয়া (৫৫), মুন্সিগঞ্জের সদরের আরিফা আক্তার (৩৫), তার ছেলে সাফায়েত (১৫ মাস), পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৭), মুন্সিগঞ্জ সদরের স্মৃতি (২০)।

ট্যাগ: শীতলক্ষ্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলজিয়ামে উৎসবে অংশ নিতে যাওয়া বহু মানুষ ট্র্যাজেডির শিকার

পরবর্তী

ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

পরবর্তী
বাইডেন পোল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছেন, সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

বার্সেলোনা খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের মাঠে এ যেন ক্ল্যাসিক বার্সা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT