চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় সিমেন্টবাহী ট্রলার ডুবে ১ জন নিখোঁজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্টবাহী একটি ট্রলার ডুবে একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

শনিবার সকাল ছয়টায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নং ঘাটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে বন্দর উপজেলায় গড়ে উঠা আকিজ সিমেন্ট কারখানা থেকে বিসমিল্লাহ পরিবহন নামের একটি ট্রলার শনিবার ভোরে ১ হাজার ৭শ’ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের মতলবের উদ্দেশে রওনা দেয়। সিমেন্ট বোঝাই ট্রলারটি শীতলক্ষ্যা নদীর পাঁচ নং ঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় মাঝ নদীতে ডুবে যায়। এসময় সিমেন্ট বোঝাই ট্রলারে থাকা দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় জুয়েল নামের এক শ্রমিক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধারের জন্য নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছে।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সিমেন্টবাহী ট্রলারটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পর পরই নৌ পুলিশের উদ্ধার কর্মীরা বিআইডব্লিটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সাথে নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হলেও নিখোঁজ জুয়েলের এখনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জুয়েল নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বৈদ্যারগাঁও গ্রামের চান মিয়ার ছেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌ পুলিশশীতলক্ষ্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT