চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু জায়ানের মৃত্যুতে শোকে স্তব্ধ শেখ সেলিমের পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
বাংলাদেশ
A A

গত দুই দিনের মতো আজ মঙ্গলবারও শোকে স্তব্ধ বনানী ২ নম্বর রোডের শেখ ফজলুল রহমান সেলিমের বাড়ি। সকাল থেকে কোরআন খতমের পাশাপাশি বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে সেলিমের পরিবারের অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে।

প্রিয় নাতি শিশু জায়ান চৌধুরীর অকাল মৃত্যুতে ভেঙে পড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমকে সমবেদনা জানাতে সবাই এখানে আসছেন।

মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও আইন মন্ত্রী আনিসুল হক এসে ঘুরে গেছেন।

সকাল থেকেই বাড়ির বাইরে অবস্থান করছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। এদের অনেকেই আবার গতকাল রাতেও কাটিয়েছেন এখানেই৷ প্রিয় নেতার দুঃসময়ে পাশে থাকতে চাইছেন তারা।

জায়ানের জানাজায় বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ প্রস্তুত করে তোলার কাজ চলছে বেশ জোরেশোরে। এরই মধ্যে প্যান্ডেল টাঙ্গিয়ে সেখানে আগত লোকদের বসার ব্যবস্থা করা হয়েছে।

আজ মঙ্গলবার জায়ানের মরদেহ দেশে পৌঁছানোর কথা থাকলেও তা শেষ পর্যন্ত একদিন পিছিয়ে আগামীকাল বুধবার নির্ধারিত হয়েছে। জানা গেছে: মরদেহের সঙ্গে মোট ৮ জনের ঢাকা ফেরার কথা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবারের জন্য শুধু ৩ জনের টিকেট সংগ্রহ করা সম্ভব হয়। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবার মরদেহ সহযোগে সকলের দেশে ফেরার সিদ্ধান্ত হয়।

Reneta

গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বানানী ২ নম্বর রোডে শেখ সেলিমের বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

বুধবার বিমান যোগে জায়ানের মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেখান থেকে মরদেহ সরাসরি বনানীর বাসায় নিয়ে আসা হবে। তারপর স্থানীয় চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবর স্থানে দাফন করা হবে।

ওই সিরিজ বোমা হামলায় জায়ানের বাবা শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী আহত হয়ে শ্রীলঙ্কার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত রোববার শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলসহ মোট ৮টি স্থাপনায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। যাতে ২৯০ জন নিরীহ মানুষ প্রাণ হারায়। যার একজন জায়ান চৌধুরী৷ জায়ানের বাবা মশিউল আহত হলেও নিরাপদে রয়েছেন তার মা এবং দুই ভাই।

এ ঘটনার পরই শেখ সেলিমের স্ত্রী ও এক পুত্র শ্রীলঙ্কা পৌঁছে অবস্থান করছেন। মরদেহের সঙ্গে তারাও দেশে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু জায়ান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোণার আঞ্জু ও সোহরাবের রায় বুধবার

পরবর্তী

মেসি-রোকুজ্জোর ছোটবেলার ছবি ভাইরাল

পরবর্তী
তখন, এখন

মেসি-রোকুজ্জোর ছোটবেলার ছবি ভাইরাল

খালেদা জিয়া-জামিন আবেদন

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি ৬ মে

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT