চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু খাদ্য বিপণন নিয়ন্ত্রণ আইন কার্যকরে প্রয়োজন বিধি প্রণয়ন

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৩:০৯ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

২০১৩ সালে মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য ও বিপণন নিয়ন্ত্রণ আইনটি সত্যিকার অর্থে কার্যকর করতে হলে দ্রুত বিধি প্রণয়নের তাগিদ সংশ্লিষ্টদের। মাতৃদুগ্ধ বিকল্প আইনটি মোবাইল কোর্টে অন্তর্ভূক্ত করা এবং প্রস্তাবিত বিধির কিছু অসঙ্গতি দূর করার কথাও বলেছেন তারা। 

সাড়ে তিন মাসের শিশু আব্দুল্লাহ আল নোমান। যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা গ্রাম থেকে মা শিউলির সাথে বেড়াতে যাচ্ছে যশোরে। পথেই শিশু নোমানের কান্না থামাতে বাসের অপেক্ষার অবসরে ফিডারে দুধ খাওয়াচ্ছেন মা। 

চলতি পথে শিশুকে বুকের দুধ খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই। আবার সরকারিভাবে ৪৯৫টি স্বাস্থ্য সেবা কেন্দ্রে ব্রেস্ট ফিড কর্নার থাকলেও প্রচারণার অভাবে অনেক মা ওই সুবিধা গ্রহণ করেন না।

Banglabid

 সরকারিভাবে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রে ব্রেস্ট ফিড কর্নার ছাড়াও মায়ের বুকের দুধের সুফল সম্পর্কে জানাতে চলছে কাউন্সেলিং।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, অপুষ্টিজনিত কারণে অনেকে শিশুই এখানে আসে। 

বেসরকারি পর্যায়েও স্বাস্থ্যকর্মীরাও মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশুর পুষ্টি সম্পর্কে তথ্য দিচ্ছেন। এতে মারাত্বক অপুষ্টি ও অপেক্ষাকৃত কম অপুষ্টির শিকার শিশুদের চিহ্নিত করা যাচ্ছে সহজেই। তারপরও গোঁড়ায় গলদ হিসেবে বিকল্প শিশু খাদ্যের প্রচারণা থেমে নেই। 

Reneta

প্রচারণা বন্ধে চিকিৎসক সংগঠনের মাধ্যমে চিকিৎসকদের উদ্বুদ্ধ করারও পরামর্শ অনেকের। যশোরের সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, আমরা যেন নিজেরাই উদ্বুদ্ধ হয়ে সবকিছু করতে পারি সেটা দেখতে হবে, অন্যের প্রচারণার অপেক্ষা যেন না করতে হয়। 

মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য ২০১৩ আইনটি সত্যিকার অর্থে কার্যকর করতে প্রস্তাবিত বিধির কিছু অসঙ্গতি দুর করার সুপারিশ করেছে বাংলাদেশ ব্রেস্ট ফিড ফাউন্ডেশন-বিবিএফ।

 বাংলাদেশ ব্রেস্ট ফিড ফাউন্ডেশন-বিবিএফের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এস কে রায় বলেন, বিবিএফ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে অনুরোধ করেছে, যেহেতু বিষয়টি এতদিন মোবাইল কোর্টের অধীনে ছিলো, এখনও যেন এই আইনটি মোবাইল কোর্টের অধীনে থাকে। 

আর মাতৃদুগ্ধ বিকল্প বিপনন আইন ২০১৩’র একটি ধারায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যে কাউকে উদ্যোগী হয়ে মামলা করার বিধানটি সুনির্দিষ্ট করার পরামর্শ বাংলাদেশ ব্রেস্ট ফিড ফাউন্ডেশন-বিবিএফ’র।

 এক্ষেত্রে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করার এখতিয়ার দেয়ার সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশুখাদ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত পরে: মুজাহিদের স্ত্রী

পরবর্তী

সিরিয়ার যুদ্ধে রাশিয়ার লাভ-ক্ষতি

পরবর্তী

সিরিয়ার যুদ্ধে রাশিয়ার লাভ-ক্ষতি

পাঁচ দৃষ্টিপ্রতিবন্ধীর এক জীবনের গল্প

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT