চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর উচ্চতা বাড়াতে খাদ্য তালিকায় যে খাবার রাখবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২২
লাইফস্টাইল
A A

সন্তানের উচ্চতা ঠিকমতো না বাড়লে সব বাবা-মায়েরই তা নিয়ে চিন্তা হয়। লম্বা না হওয়ার পিছনে শুধু জিনগত কারণই দায়ী নয়, পুষ্টিতে ঘাটতি হলেও শিশুর উচ্চতা ঠিকমতো বাড়তে চায় না।

শিশুর প্রাত্যহিক খাদ্যতালিকায় সঠিক অনুপাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি এবং ভিটামিন অন্তর্ভুক্ত করার পাশাপাশি শিশুকে ‘জাঙ্ক ফুড’ খাওয়া থেকে বিরত রাখতে হবে। কিছু কিছু খাবার আছে যা একটি শিশুর উচ্চতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে।

দুধ
দুধে প্রচুর মাত্রায় ক্যালশিয়াম থাকে, যা হাড় মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ প্রোটিনেরও ভাল উৎস। প্রোটিন কোষ বৃদ্ধিতেও সাহায্য করে। তাই দুধ শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। দুধ ছাড়াও পনির, টক দই, চিজও খাওয়ানো যেতে পারে।

সয়াবিন
সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা দেহের কোষ ও হাড়ের গঠনে সাহায্য করে। তাই শিশুদের ডায়েটে অবশ্যই সয়াবিন রাখা যেতে পারে।

মুরগির মাংস ও ডিম
প্রোটিন ও নানান পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ মুরগির মাংস খেলে শিশুর হাড় ও মাংস পেশি মজবুত হয়। যা উল্লেখযোগ্য ভাবে তাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে। ডিম খেলেও শিশুর উচ্চতা বাড়ে। ডিমের হলুদ অংশে স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খুব উপকারী।

সবুজ শাক-সবজি
মেথি, পালং শাক, বাঁধাকপির মতো সবজিতে প্রচুর মাত্রায় থাকে ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালশিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম। এই সব উপাদান শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে।

Reneta

ওটস
ওটসে ভিটামিন বি, ই, পটাশিয়াম ও জিঙ্ক থাকে। এটি বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য ভাল। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা শিশুদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে। পাশাপাশি এতে উপস্থিত প্রোটিন শিশুদের উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে।

কাঠ বাদাম
ভিটামিন ও খনিজে ভরপুর কাঠ বাদাম উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। এতে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই থাকে যা বাচ্চাদের হাড়কেও মজবুত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্য টিপসস্বাস্থ্যকর খাবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT