চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির বনভোজনে নাচবেন এক ঝাঁক তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

বনভোজন মানেই যেন আড্ডা, গল্প, গান ও প্রিয় মুখের মিলন মেলা। আর এই বনভোজন যদি চলচ্চিত্রের শিল্পীদের হয়, তাহলে ভিন্ন মাত্রা যোগ করবেন এটাই স্বাভাবিক। (মঙ্গলবার) ৩০ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে।

সেখানেই থাকছে চলচ্চিত্র শিল্পীদের বিশেষ আয়োজন। জাঁকজমকপূর্ণ ভাবে এবারের বনভোজন সফল করতে নেওয়া হয়েছে বিস্তর পরিকল্পনা। নায়ক-নায়িকাদের পাশাপাশি থাকবেন অনেক চিত্রপরিচালক ও প্রযোজক সেখানে উপস্থিত থাকবেন। বনভোজনে আনন্দ বাড়াতে থাকছে সিনেমার গানের সঙ্গে তারকাদের পরিবেশনা।

সেখানে জুটি বেঁধে নাচবেন বিপাশা কবির, সাঞ্জু জন, শিরিন শিলা, শ্রাবণ, দীপালি, শিপন, তানিন, আমান রেজা, পুষ্পিতা পপি প্রমুখ। বাংলা ছবির জনপ্রিয় সব গানের তালে তালে এসব তারকারা জুটি বেঁধে নাচবেন। সবগুলো নাচের কোরিওগ্রাফি করছেন মাসুম বাবুল ও মাইকেল বাবু।

Banglabid

বিপাশা কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার সঙ্গে নাচবে সাঞ্জু জন। ও সুন্দরীরে পরানে প্রেম জেগেছে এবং টিকাটুলির মোড়ে এই দুটি গানে আমরা নাচবো। ভালো লাগছে আমাদের শিল্পীদের আয়োজনে নিজেকে যুক্ত রেখে। আশা করছি মঞ্চ মাতাতে পারব।

সাঞ্জু বলেন, দুটি গানের নাচের জন্য দুদিন অনুশীলন করছি। আশা করছি পারফর্মেন্স ভালো হবে। শিরিন শিলা বলেন, এফডিসির যে কোনো আয়োজনের সঙ্গে আমি যুক্ত থাকি। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছি। আশা করছি, এবারের আয়োজনটি আরও বেশি জমে উঠবে।

এই শিল্পী সমিতির বনভোজনের সার্বিক তদারকি করছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘এবারের বনভোজন হবে মুখরিত, জমকালো ও সেরা আয়োজন। অনেক সুন্দরভাবে সাজানো থাকবে সারাদিনের পিকনিকের অনুষ্ঠানসূচী। অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা যেমন লাঠি খেলা, ফুটবল খেলা, আতশবাজি সহ নানা চমক থাকবে এবারের পিকনিকে।

Reneta

আয়োজনের অন্যতম একটি দিক হচ্ছে, নায়ক-নায়িকা এবং ভিলেনদের মধ্যে ফুটবল খেলা। আয়োজন সম্পন্ন করতে আমি সবার সম্মিলিত আন্তরিকতা আশা করছি। সফলভাবে যাতে বনভোজন সম্পন্ন করতে পারি- তার জন্য শিল্পী সমিতির সবার অংশগ্রহণ কামনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডবার্ষিক বনভোজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপনে বিয়ে করেছেন নুসরাত!

পরবর্তী

বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের নামে কী হচ্ছে?

পরবর্তী
র‍্যাগিং

বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের নামে কী হচ্ছে?

চ্যানেল আই অনলাইন- নাগরিকের ৫০ বছর

নাগরিক নাট্য সম্প্রদায়ের ৫০ বছর পূর্তি: চলছে প্রস্তুতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT