চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে এবার পাঁচ গরু কোরবানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
বিনোদন
A A
পুরনো ছবি:

পুরনো ছবি:

গতবারের মতো এবারও অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে শিল্পী সমিতি। আগেরবার ৩ গরু কোরবানি দেয়া হলেও সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, শিল্পী সমিতির আয়োজনে এবার পাঁচটি গরু কোরবানি দেয়া হবে।

চিত্রনায়ক জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, যারা সমিতির নিবন্ধিত শিল্পী তারা কোরবানির মাংস পাবেন। এর সঙ্গে চিনি, চাল, সেমাই এগুলো ঈদের শুভেচ্ছা প্যাকেট বানিয়ে সমিতির তালিকাভুক্ত সদস্যদের বাসায় পৌঁছে দেয়া হবে।

ঈদের দিন নামাজ শেষে এফডিসিতে গরুগুলো কোরবানি দেয়া হবে। আগামী শুক্রবার কোরবানি দেয়ার জন্য গরুগুলো ক্রয় করা হবে বলে জানান জায়েদ খান।

তিনি বলেন, যেসব শিল্পীরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের নামেই কোরবানি দেয়া হবে।

ভালোবাসা ও সৌহার্দ্যবোধ থেকেই শিল্পী সমিতি এফডিসিতে এবার পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন বলে জানান জায়েদ।

তিনি বলেন, সমিতির পক্ষ থেকে আমি নিজেই কোরবানির বিষয়টি তদারকি করবো। গরু কোরবানির ব্যাপারে আমিসহ আরও কয়েকজন আর্থিকভাবে সহযোগিতা করছেন। তাদের নাম প্রকাশ করতে চাইনা।

Reneta

শিল্পীরা সবাই এক পরিবারের সদস্য। পরিবারের সদস্য মনে করেই শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে শিল্পী সমিতি। ভবিষ্যতেও ঈদের সময় এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ‘অন্তর জ্বালা’-খ্যাত এই নায়ক।
গেল বছর শিল্পী সমিতির উদ্যোগে তিনটি গরু কোরবানি হয়েছিলো এফডিসিতে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আজহাকোরবানিচলচ্চিত্র শিল্পী সমিতিজায়েদ খানলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT