চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতিতে নিপুণ, শপথ পাঠ করালেন মিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

নির্বাচন না করেও অবশেষে বাংলাদেশ শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে জায়গা করে নিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। বুধবার বিকালে এফডিসির শিল্পী সমিতির অফিসে শপথ গ্রহন অনুষ্ঠানের মধ্য দিয়ে পদত্যাগী নায়িকা মৌসুমীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

শিল্পী সমিতির বর্তমান কমিটিতে চিত্রনায়িকা মৌসুমীর পদে স্থলাভিষিক্ত হচ্ছেন চিত্রনায়িকা নিপুণ, পূর্ব ঘোষিত খবরে এদিন বুধবার বিকাল চারটায় এফডিসির শিল্পী সমিতির অফিসে ভিড় করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা কর্মীসহ গণমাধ্যম কর্মীরা। বিকাল চারটায় কথা থাকলেও একটু দেরিতেই শুরু হয় শিল্পী সমিতির নতুন কার্যনির্বাহী সদস্য নিপুণকে বরণ করে নেয়ার আয়োজন।

শুরুতে চিত্রনায়িকা নিপুণকে শপথ বাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর। এরপর আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহি সদস্যপদ পত্রে স্বাক্ষর করেন নিপুন ও সভাপতি মিশা। এসব আনুষ্ঠানিকতা শেষে নিপুণের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান মিশা। এরপর সমিতির পক্ষ থেকে নিপুণকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সমিতির অন্যান্য নেতাকর্মীরা। এসময় শিল্পী সমিতির অফিসে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহ-সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক ফেরদৌস, অঞ্জনা, পপি, নাসরিন, আলীরাজ, সাইমন,ইমনসহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে মিশা সওদাগর বলেন, নিপুণ নির্বাচন না করেও কার্যনির্বাহী সদস্য পদে আজ থেকে শিল্পী সমিতির সদস্য হলেন। পদটির জন্য সে সবচেয়ে যোগ্য মানুষ। সে তার যোগ্যতা দিয়েই শিল্পী সমিতিতে যুক্ত হয়েছেন। এই জায়গা সে ওউন করে। আশা করি আমরা মিলে মিশে চলচ্চিত্রকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। শিল্পীদের স্বার্থ রক্ষায় আমরা সম্মলিতভাবে কাজ করব।

শিল্পী সমিতিতে যুক্ত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা নিপুণ বলেন, শিল্পী সমিতিতে যোগ দিয়ে আমি সত্যিই অভিভূত। আমার উপর এমন দায়িত্ব দেয়ায় শিল্পী সমিতির সবার কাছে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেনো বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের জন্য কাজ করে যেতে পারি। এবং যারা আমার উপর বিশ্বাস রেখে শিল্পী সমিতিতে যুক্ত করে নিলেন তাদের সেই বিশ্বাসের মূল্য দিতে পারি।

ছবি: ওবায়দুল হক তুহিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খাননিপুনমিশাশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT