চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে ট্রাম্পকার্ড বানিয়ে সম্মানহানি করা হয়েছে’

শিল্পী সমিতির নির্বাচনে হেরে যে অভিযোগ আনলেন রোজিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৬
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকারী সদস্য পদে অংশ নিয়ে পরাজিত হয়েছেন আশির দশকের তুমুল জনপ্রিয় নায়িকা রোজিনা। পরে অভিযোগ তুলে বলেছেন,“আমাকে ট্রাম্পকার্ড বানানো হয়েছে। উচিত ছিল না আমাকে জোর করে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে এভাবে সম্মানহানি করানোর।”

শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন রোজিনা। শুরু থেকে তার কোনো ইচ্ছেই ছিল না শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ায়। রোজিনা বলেন, নির্বাচনে অংশ নিতে রাজি ছিলাম না। কিন্তু জয় আমাকে এক প্রকার ইমোশনাল করে রাজি করায়। এর কারণ তাদের প্যানেলে আমি থাকলে সবাইকে দেখাতে পারবে সিনিয়র শিল্পীরা আছেন তাদের সাথে। রেগুলার না যাওয়ায় তারা প্ল্যান করে ফেল করিয়েছে।

রবিবার রাতে রোজিনা তার উত্তরার বাসায় সাংবাদিকদের বলেন, আমি মনে করি, জয় চৌধুরী বা এই প্যানেলের উচিত ছিল না আমাকে এভাবে হেয় করার এবং সম্মান হানি করার। আমাকে ট্রাম্প কার্ড বানানো হয়েছে।

রোজিনার দাবি, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াতেও নানা অসংগতি দেখেছেন তিনি।

এফডিসির বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে রোজিনা বলেন, এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাবো কিনা আমার জানা নেই। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেয়া না হয়।

তার এই সিদ্ধান্তের পেছনে কোনো সাময়িক আক্ষেপ নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত কষ্ট কাজ করছে বলে তিনি জানান। তিনি বলেন, এখনকার মানুষগুলোর মধ্যে শিল্পীদের শ্রদ্ধা করার মতো মানসিকতা একেবারেই নেই।

Reneta

উদাহরণ হিসেবে নায়করাজ রাজ্জাকের স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজ্জাক ভাইও একসময় অভিমানে বলেছিলেন যে তার মৃত্যুর পর যেন তাকে এফডিসিতে নেওয়া না হয়। বর্তমান চলচ্চিত্রের পরিবেশ এবং মানুষের বদলে যাওয়া স্বভাব দেখে রোজিনা অনেক আগে থেকেই তার পরিবারকে এই বিষয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন।

রোজিনা জানান, শিল্পী সমিতি নিয়ে তিক্ততা থাকলেও, সরকারি কোনো অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে কোনো বিশেষ প্রয়োজনে তিনি অংশ নেবেন কিন্তু সাধারণ কোনো প্রয়োজনে এফডিসিতে পা রাখার ইচ্ছে তার নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়িকা রোজিনালিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT