চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলার ভেতর-বাহির বদলে দিবে ৯ দিন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

শিল্পকলা একাডেমির সাজসজ্জাই বদলে যায়। চেনাই যায়না জাতীয় চিত্রশালা ভবন। নান্দনিক শিল্পকর্ম আর অনবদ্য সাংস্কৃতিক উপস্থাপনায় আলোড়িত থাকে অন্দর বাহির। বিদেশি শিল্পীদের পদচারণায় মুখর থাকে পুরো একাডেমি প্রাঙ্গণ। উন্মুক্ত অংশে আড্ডার এবং খাবারের ব্যবস্থাপনার সঙ্গে থাকে রবীন্দ্রসংগীতের যন্ত্রানুযোগ। যা রুচিবোধকে স্নিগ্ধ করে।

প্রতি দুই বছর পর পর এমন মনমুগ্ধ বদলে যাওয়া শিল্পকলাকেই দেখতে পায় রাজধানীবাসী। দুই বছর পর আবার আসছে তেমন আয়োজন। যা করে থাকে ‘ঢাকা আর্ট সামিট’!

প্রতিবারের মতো এবারও ঢাকা আর্ট সামিট-এর প্রধান ভেন্যু শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবন। যাকে বলা হয় দক্ষিণ এশীয় শিল্পকর্ম ও চিত্রকলার প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন।

এই আয়োজনে অংশ নেন দেশ-বিদেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি উদীয়মান শিল্পীরা। এক ছাদের নিচে বিশ্বের নানা প্রান্তের নানা রুচি ও শিল্পের নানামাত্রার কাজ দেখার বিরল সুযোগ করে দিতে ২০১২ সাল থেকে আন্তর্জাতিক এই সামিটের আয়োজন করে আসছে সামদানী আর্ট ফাউন্ডেশন।

এবার বসছে ৫ম সংস্করণ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলনায়তনে ৯ দিনের ঢাকা আর্ট সামিট (ডিএএস) এর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা আর্ট সামিটের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ফারুক সোবহান এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের পরিচালক নাদিয়া সামদানী।

Reneta

সম্প্রতি চ্যানেল আইয়ে এসেছিলেন শিল্পনুরাগী সামদানী আর্ট ফাউন্ডেশনের দুই কর্ণধার দম্পতি রাজীব সামদানী এবং নাদিয়া সামদানী। তারা জানান, এক লাখ ২০ হাজার বর্গফুট আয়তনের শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে জমকালো আয়োজনে ৯ দিনব্যাপী চলবে ঢাকা আর্ট সামিট-২০২০। সামিটের অংশ হিসেবে জাতীয় চিত্রশালা ভবনের পাশে বসানো হয়েছে স্কাল্পচার গার্ডেন।

উদ্বোধনী দিনে প্রথম পারফমেন্স অনুষ্ঠিত হবে চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে। ওইদিন সকাল ১০টায় সামদানী আর্ট অ্যাওয়ার্ড পারফম্যান্সের অংশ নেবেন বাংলাদেশি শিল্পী আরিফুল কবির। উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘টুগেটার (ঢাকা সংস্করণ)’ শিরোনামে পারফর্মেন্স-এ অংশ নেবেন করাকৃত অরুনাদ্ধচল এবং অ্যালেক্স ভোজিও।

দম্পতি রাজীব সামদানী এবং নাদিয়া সামদানী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজানো হয়েছে একটি বিশেষ প্রদর্শনী। একাডেমির জাতীয় চিত্রশালার প্রথম তলায় ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে এই প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (CRI) এবং সহায়তা দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। যেখানে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক আলোকচিত্রের বিশাল সংগ্রহ।

সামিটে অংশ নেবেন বাংলাদেশ ছাড়াও ৪৪টি দেশের ৫০০ এর অধিক চিত্রশিল্পী-ভাস্কর, কিউরেটর, শিল্প-সমালোচক, আর্ট প্রফেশনাল, শিল্প সংগ্রাহক, স্থপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

বিস্তারিত তথ্যের জন্য www.dhakaartsummit.org থেকে প্রদর্শনীর যাবতীয় তথ্য জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা আর্ট সামিটলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT