চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার মঞ্চে দিল্লিকে পেলো মুম্বাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েই সবার আগে ফাইনালের টিকেট কেটেছে। সেই দিল্লি তাদের শিরোপার প্রতিপক্ষ হল দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে।

দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে এলিমিনেটরে জিতে আসা সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপার মঞ্চে পা রেখেছে দিল্লি ক্যাপিটালস।

মঙ্গলবার ফাইনাল মহারণে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।

Banglabid

রোববার আবু ধাবিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৮৯ রান তোলে দিল্লি। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৭২ রান পর্যন্ত যেতে পারে সানরাইজার্সরা।

মার্কাস স্টয়নিস ৫ চার এক ছয়ে ২৭ বলে ৩৮ এবং শেখর ধাওয়ান ৬ চার ২ ছক্কায় ৫০ বলে ৭৮ রান দেন ওপেনিংয়ে নেমে। দুজনে ৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েন।

পরে অধিনায়ক শ্রেয়াস আয়ারের ২১, শিমরন হেটমায়ারের ৪ চার এক ছয়ে সাজানো ২২ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি পায় দিল্লি।

Reneta

লক্ষ্যের পেছনে ছুটতে নেমে হায়দরাবাদ ৪৪ রানের মধ্যে গার্গ (১৭), ওয়ার্নার (২) ও মনিষ পাণ্ডেকে (২১) হারিয়ে বসে।

কেন উইলিয়ামসন ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে সঙ্গ ও সহযোগিতা দিতে পারেননি সতীর্থরা।

কাগিসো রাবাদা ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট, আর ম্যাচসেরা স্টয়নিস ৩ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০দিল্লিপ্লে-অফমুম্বাইলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু ১০ নভেম্বর

পরবর্তী

করোনায় আবার বিপর্যস্ত পৃথিবী, আক্রান্ত ছাড়িয়েছে ৫ কোটি

পরবর্তী

করোনায় আবার বিপর্যস্ত পৃথিবী, আক্রান্ত ছাড়িয়েছে ৫ কোটি

মিয়ানমার

মিয়ানমারের নির্বাচনে আবারো জয়ের আশা সু চি’র

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT