বাংলাদেশের প্রথম বাণিজ্যিক সমুদ্রগামী জাহাজের মালিক ও বিশিষ্ট শিপিং ব্যক্তিত্ব, মেসার্স এটলাস শিপিং এর চেয়ারম্যান সানাউল্লাহ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মাগরিবের নামাজের পরে তার নামাজে জানাজা বিজয়নগর বায়তুল নূর (বটতলা) জামে মসজিদে অনুষ্ঠিত হবে।










