এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। আগামী বাজেটে এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখারও সুপারিশ তাদের। সিরাজগঞ্জে চ্যানেল আই ও গণসাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষা বাজেটে এসব সুপারিশের কথা জানান তারা। উঠে এসেছে শিক্ষা খাতের নানা সমস্যা ও সম্ভাবনার কথাও।
সিরাজগঞ্জের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে চ্যানেল আই ও গণসাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষা বাজেট অনুষ্ঠান। মূল অনুষ্ঠান শুরুর আগেই উপস্থিত প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শত শত শিক্ষার্থী।
শিক্ষক, অভিভাবক, স্কুল কমিটির সদস্য ও স্থানীয়রাও আসেন শিক্ষা বাজেটে মতামত দিতে। অনুষ্ঠানে উঠে আসে শিক্ষা খাতের নির্দিষ্ট কিছু সমস্যার কথা।
সমাধানও দেন বক্তারা। সরকারের উচ্চ মহলে এসব বিষয় নিয়ে আলোচনার কথা জানান অতিথিরা।
শিক্ষা বাজেটে বক্তারা আরও বলেছেন, তৃণমূল থেকে সমস্যাগুলো চিহ্নিত করে অর্থ বরাদ্দ দেয়া হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








