শিক্ষা

‘শিক্ষা বাজেট আলোচনা’য় শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দের সুপারিশ

‘শিক্ষা বাজেট আলোচনা’য় শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দের সুপারিশ

আন্তর্জাতিক মান অনুযায়ী দেশের মোট জাতীয় আয়ের ৬ শতাংশ বা বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের সুপারিশ করেছেন তৃণমূলের শিক্ষা সংশ্লিষ্টরা। তারা বলছেন, বর্তমানে যে হারে বরাদ্দ হচ্ছে তা দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

চাঁদপুরে চ্যানেল আই আয়োজিত শিক্ষা নিয়ে প্রাক-বাজেট আলোচনায় উঠে এসেছে এমন মতামত।

ইলিশের নগরী বলে পরিচিত চাঁদপুরের হাইমচরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বসে ২০১৭-১৮ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা।

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা ও সঞ্চালনায় সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, কলেজের শিক্ষার্থী ছাড়াও শিক্ষা বাজেট আলোচনায় অংশ নেন শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকরা।

আলোচনায় উঠে আসে এই খাতের সামগ্রিক চিত্র। বক্তারা বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত বিনিয়োগ করা প্রয়োজন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাকে শীর্ষ খাত ধরেই প্রতি বছর বাজেট পরিকল্পনা করে থাকে সরকার।

অংশগ্রহণকারীরা বলেন, ভবিষ্যতের সুন্দর বাংলাদেশের জন্য শিক্ষায় বাজেট বাড়ানোর বিকল্প নেই।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

বিষয়:চাঁদপুর শিক্ষা বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…